গাজা চুক্তি মেনে নিতে যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করতে হবে: হামাস

গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত চুক্তির পরবর্তী ধাপ মেনে নিতে ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করতে হবে বলে মন্তব্য করেছে হামাস। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তিটি প্রত্যাখ্যান করার পর রোববার (০৯ আগস্ট) এ কথা বলেছেন হামাসের এক কর্মকর্তা। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাঈম এএফপিকে বলেন, মধ্যস্থতাকারী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রকে অবশ্যই নেতানিয়াহু ও তার সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে, যাতে তারা গাজা চুক্তির রোডম্যাপ মেনে চলে এবং প্রক্রিয়াটি বাধাগ্রস্ত না করে। তিনি অভিযোগ করেন, অভ্যন্তরীণ রাজনৈতিক ও নির্বাচনী স্বার্থে চুক্তির প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে। হামাস আশা করছে মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তি বাস্তবায়নে কার্যকর চাপ প্রয়োগ করা হবে। এদিকে গাজায় হামাসকে নিরস্ত্রীকরণসহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।   সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, আমি এখানে বিষয়টি পরিষ্কার করতে চাই ইসরায়েল ১৫ দফার

গাজা চুক্তি মেনে নিতে যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করতে হবে: হামাস
গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত চুক্তির পরবর্তী ধাপ মেনে নিতে ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করতে হবে বলে মন্তব্য করেছে হামাস। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তিটি প্রত্যাখ্যান করার পর রোববার (০৯ আগস্ট) এ কথা বলেছেন হামাসের এক কর্মকর্তা। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাঈম এএফপিকে বলেন, মধ্যস্থতাকারী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রকে অবশ্যই নেতানিয়াহু ও তার সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে, যাতে তারা গাজা চুক্তির রোডম্যাপ মেনে চলে এবং প্রক্রিয়াটি বাধাগ্রস্ত না করে। তিনি অভিযোগ করেন, অভ্যন্তরীণ রাজনৈতিক ও নির্বাচনী স্বার্থে চুক্তির প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে। হামাস আশা করছে মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তি বাস্তবায়নে কার্যকর চাপ প্রয়োগ করা হবে। এদিকে গাজায় হামাসকে নিরস্ত্রীকরণসহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।   সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, আমি এখানে বিষয়টি পরিষ্কার করতে চাই ইসরায়েল ১৫ দফার নথিটি প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহু বলেন, আমি শুনেছি অনেকে বলছেন, আপনি বিষয়টি বলেননি। তাই আমি আবারও বলছি ইসরায়েল ১৫ দফার নথিটি প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা গাজা থেকে কোনো ধরনের প্রত্যাহার করবে না। হামাসকে নিরস্ত্রীকরণ বলতে ভারী অস্ত্র, হালকা অস্ত্রসহ সব ধরনের অস্ত্রের প্রকৃত ও পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ বোঝাচ্ছেন বলেও জানান তিনি। নেতানিয়াহু বলেন, এ বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের আপত্তিগুলো নিয়ে আলোচনা করছে। পরিকল্পনায় এমন কিছু প্রস্তাব রয়েছে, যার কিছু ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য, আবার কিছু গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ইসরায়েল অতীতেও নিজেদের অবস্থানে দৃঢ় থেকেছে এবং এবারও তা করবে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনী তাদের সেনা ও নাগরিকদের বিরুদ্ধে হুমকি মোকাবিলা অব্যাহত রাখবে। নেতানিয়াহু আরও বলেন, গাজা বা পশ্চিম তীরে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা তিনি কখনো মেনে নেবেন না। সূত্র : ফ্রান্স টোয়েন্টি-ফোর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow