গাজীপুরে অবৈধভাবে মজুত ৩৪ হাজার লিটার তেল উদ্ধার, ম্যানেজারের কারাদণ্ড

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করে রাখা ৩৪ হাজার লিটার তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জ্বালানি তেল মজুত করার অভিযোগে ফিলিং স্টেশনের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় আনসার, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন। দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম বাবুল (৬০) কোনাবাড়ি থানার বাইমাইল এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কোনাবাড়ির বাইমাইল এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেই স্টেশনে অভিযান চালায় জেলা প্রশাসন গঠিত ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখানে অবৈধভাবে মজুতকৃত ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল, ৫ হাজার ৪১৯ লিটার অকটেন উদ্ধার করা হয়। প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ অকটেন মজুত থাকা সত্ত্বেও তেল নেই জানিয়ে তেল বিক্রি বন্ধ রেখেছিল। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সালেহুর রহমান জানান, অভিযান পরিচালনা করে ফ

গাজীপুরে অবৈধভাবে মজুত ৩৪ হাজার লিটার তেল উদ্ধার, ম্যানেজারের কারাদণ্ড

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করে রাখা ৩৪ হাজার লিটার তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জ্বালানি তেল মজুত করার অভিযোগে ফিলিং স্টেশনের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় আনসার, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।

দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম বাবুল (৬০) কোনাবাড়ি থানার বাইমাইল এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কোনাবাড়ির বাইমাইল এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেই স্টেশনে অভিযান চালায় জেলা প্রশাসন গঠিত ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখানে অবৈধভাবে মজুতকৃত ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল, ৫ হাজার ৪১৯ লিটার অকটেন উদ্ধার করা হয়। প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ অকটেন মজুত থাকা সত্ত্বেও তেল নেই জানিয়ে তেল বিক্রি বন্ধ রেখেছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সালেহুর রহমান জানান, অভিযান পরিচালনা করে ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ ও ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে এ প্রতিষ্ঠানের তেল বিক্রি করা হবে ও বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে মর্মে নির্দেশনা দিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

মো. আমিনুল ইসলাম/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow