গাজীপুরে অস্ত্রের মুখে ইমামের মেয়েকে অপহরণ 

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে এক ইমামের মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সবশেষ তথ্য অনুযায়ী, দ্বিতীয়বার অপহরণের ঘটনার পর এখনো ওই ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পরিবার ও স্থানীয় সূত্র। জানা যায়, একই এলাকার আবিদ (২১) নামের এক যুবক দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে (ইমামের মেয়ে) উত্ত্যক্ত করে আসছিল এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব ও অপহরণের হুমকি দিত। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে মাদ্রাসায় যাওয়ার পথে মাওনা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে সে ও তার সহযোগীরা প্রথমে ছাত্রীটিকে অপহরণ করে। তবে একই দিন বেলা ১১টার দিকে বিষয়টি নিয়ে সালিশ বৈঠক চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।  অভিযোগ রয়েছে, আবিদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায়, দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে এবং ওই ছাত্রীকে পুনরায় জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় মারধর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছে পরিবার। ভুক্তভোগীর বাবা বলেন, প্রথমে মেয়েকে উদ্ধার করা হলেও সালিশ চলাকালীন আবার অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। ৪৮ ঘণ্টা পার হলেও এখনো মেয়েকে ফিরে পাইনি।

গাজীপুরে অস্ত্রের মুখে ইমামের মেয়েকে অপহরণ 

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে এক ইমামের মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সবশেষ তথ্য অনুযায়ী, দ্বিতীয়বার অপহরণের ঘটনার পর এখনো ওই ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পরিবার ও স্থানীয় সূত্র।

জানা যায়, একই এলাকার আবিদ (২১) নামের এক যুবক দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে (ইমামের মেয়ে) উত্ত্যক্ত করে আসছিল এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব ও অপহরণের হুমকি দিত। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে মাদ্রাসায় যাওয়ার পথে মাওনা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে সে ও তার সহযোগীরা প্রথমে ছাত্রীটিকে অপহরণ করে। তবে একই দিন বেলা ১১টার দিকে বিষয়টি নিয়ে সালিশ বৈঠক চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

অভিযোগ রয়েছে, আবিদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায়, দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে এবং ওই ছাত্রীকে পুনরায় জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় মারধর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছে পরিবার।

ভুক্তভোগীর বাবা বলেন, প্রথমে মেয়েকে উদ্ধার করা হলেও সালিশ চলাকালীন আবার অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। ৪৮ ঘণ্টা পার হলেও এখনো মেয়েকে ফিরে পাইনি।

ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপহরণকারীরা পালিয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।

ঘটনার প্রতিবাদে স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন। তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেও নির্ধারিত সময়ের মধ্যেও ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মূল আসামি ও অপহৃত ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow