গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধ
উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। এতে গাজীপুরের শিমুলতলী আঞ্চলিক সড়ক ও গাজীপুর–রাজশাহী রেলপথে যানবাহন ও ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে শিক্ষার্থীরা শিমুলতলী এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন। অবরোধের ফলে সড়ক ও রেলপথ ব্যবহারকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একইসঙ্গে জয়দেবপুর রেলওয়ে জংশনে দুটি ট্রেন যাত্রা বিরতি করে দাঁড়িয়ে আছে। এর আগে গত রোববার দুপুরেও একই দাবিতে শিক্ষার্থীরা শিমুলতলী এলাকায় আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি স্পষ্ট বৈষম্য। তারা শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তিকে ‘লোক দেখানো’ উল্লেখ করে দাবি করেন, বিতর্কিত কমিটি ও সার্কুলার বাতিল না করা হলে আন্দোলন আ
উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। এতে গাজীপুরের শিমুলতলী আঞ্চলিক সড়ক ও গাজীপুর–রাজশাহী রেলপথে যানবাহন ও ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে শিক্ষার্থীরা শিমুলতলী এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন। অবরোধের ফলে সড়ক ও রেলপথ ব্যবহারকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একইসঙ্গে জয়দেবপুর রেলওয়ে জংশনে দুটি ট্রেন যাত্রা বিরতি করে দাঁড়িয়ে আছে।
এর আগে গত রোববার দুপুরেও একই দাবিতে শিক্ষার্থীরা শিমুলতলী এলাকায় আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি স্পষ্ট বৈষম্য। তারা শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তিকে ‘লোক দেখানো’ উল্লেখ করে দাবি করেন, বিতর্কিত কমিটি ও সার্কুলার বাতিল না করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে।
বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—
দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ।
বিতর্কিত সার্কুলার ও কমিটি বাতিল।
এ সংক্রান্ত রিটের দ্রুত নিস্পত্তি।
সড়ক ও রেলপথ অবরোধের কারণে সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিকল্প সড়কে যান চলাচলের চাপ বেড়ে যাওয়ায় গাজীপুরের বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মুন্না বনিক জানান, সকাল সাড়ে ১০টার দিকে রেলপথ অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর জংশনের দুটি ট্রেন যাত্রা বিরতি করে দাঁড়িয়ে আছে, এতে যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
What's Your Reaction?