গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

সরকারি কাজে কোনো ধরনের গাফিলতি বা দায়িত্ব পালনে অবহেলা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  তিনি বলেন, আমলাতন্ত্রের কেউ হোক, ব্যুরোক্রেসির কেউ হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি- দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করা হচ্ছে। শনিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়নযাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বইয়ের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, বই অন্ধকার দূর করার বাতির মতো কাজ করে। মানবসভ্যতার অগ্রগতিতে বইয়ের কোনো বিকল্প নেই। বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান উন্নয়নের পেছনেও বইয়ের অবদান রয়েছে। তিনি বলেন, বিজ্ঞানীরা তাদের তত্ত্ব ও আবিষ্কারের কথা বই আকারে প্রকাশ করেছিলেন বলেই পরবর্তী প্রজন্ম সেগুলো অধ্যয়ন করতে

গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী
সরকারি কাজে কোনো ধরনের গাফিলতি বা দায়িত্ব পালনে অবহেলা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  তিনি বলেন, আমলাতন্ত্রের কেউ হোক, ব্যুরোক্রেসির কেউ হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি- দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করা হচ্ছে। শনিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়নযাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বইয়ের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, বই অন্ধকার দূর করার বাতির মতো কাজ করে। মানবসভ্যতার অগ্রগতিতে বইয়ের কোনো বিকল্প নেই। বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান উন্নয়নের পেছনেও বইয়ের অবদান রয়েছে। তিনি বলেন, বিজ্ঞানীরা তাদের তত্ত্ব ও আবিষ্কারের কথা বই আকারে প্রকাশ করেছিলেন বলেই পরবর্তী প্রজন্ম সেগুলো অধ্যয়ন করতে পেরেছে। সেই জ্ঞানচর্চার ধারাবাহিকতায় যুগে যুগে নতুন নতুন আবিষ্কার সম্ভব হয়েছে। এ কারণেই বইয়ের বিকল্প তৈরি হয়নি। বই পড়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, জ্ঞান অর্জন ও শিক্ষার জন্য বই পড়ার বিকল্প নেই। মানুষ যদি বই না পড়ে, তাহলে তার মনের জগৎ ও বাইরের জগৎ- উভয়ই অন্ধকারে থেকে যাবে। তার ভাষ্যমতে, বই হচ্ছে মনের জগতের পাসপোর্ট। এই পাসপোর্ট অর্জন করতে পারলেই মানুষ নিজের ভেতরের জগতের পাশাপাশি বহির্জগতকেও নতুনভাবে জানতে ও বুঝতে সক্ষম হবে। সরকারের পাঁচ মাসের বিভিন্ন কার্যক্রম নিয়ে এই বই ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দলিল হবে বলে উল্লেখ করে রিজভী বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং হেলথ কার্ড চালুর প্রস্তুতি নিচ্ছে। গ্যাস সংকট মোকাবিলায় নেওয়া পদক্ষেপগুলোরও সংক্ষিপ্ত চিত্র বইটিতে রয়েছে। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে সরেজমিন কাজ তদারকি করছেন। জনকল্যাণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ এবং জনগণের স্বার্থে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বর্ণনাও বইটিতে স্থান পেয়েছে। সরকারবিরোধী অপপ্রচারের সমালোচনা করে রিজভী বলেন, তথ্য-উপাত্তসমৃদ্ধ এই প্রকাশনা বিভ্রান্তি ও অপপ্রচার মোকাবিলায় সহায়ক হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইটির লেখক ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসান। বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow