গারো পাহাড়ে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড় এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ব্যবসায়ী আনোয়ারুলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ জুলাই) বিকেলে ঝিনাইগাতীর সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, সম্প্রতি গারো পাহাড়ের বালু ও পাথর উত্তোলন নিয়ে সরগরম পুরো জেলা। তবে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এরই প্রেক্ষিতে রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পাহাড় হতে নিয়ে আসা আনোয়ারুলের বালু জব্দ করে। পরে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, গারো পাহাড় রাষ্ট্রীয় সম্পদ। এ সম্পদ রক্ষায় সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তবে পাহাড় হতে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। নাঈম ইসলাম/এসজেডএইচ/জেআইএম

গারো পাহাড়ে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড় এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ব্যবসায়ী আনোয়ারুলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ জুলাই) বিকেলে ঝিনাইগাতীর সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, সম্প্রতি গারো পাহাড়ের বালু ও পাথর উত্তোলন নিয়ে সরগরম পুরো জেলা। তবে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এরই প্রেক্ষিতে রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পাহাড় হতে নিয়ে আসা আনোয়ারুলের বালু জব্দ করে। পরে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, গারো পাহাড় রাষ্ট্রীয় সম্পদ। এ সম্পদ রক্ষায় সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তবে পাহাড় হতে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

নাঈম ইসলাম/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow