গাড়ির স্টিয়ারিং হাতেই প্রাণ গেল কনস্টেবলের
গাড়ির স্টিয়ারিং হাতে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল ইয়াসিন করিম। বুধবার (৮ জুলাই) দুপুরে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল ইয়াসিন করিম কুতুবদিয়ার আমজাখালী গ্রামের বাসিন্দা। তিনি ২০০০ সালের ২৬ অক্টোবর বাংলাদেশ পুলিশ বিভাগে যোগদান করেন এবং দীর্ঘ ২৬ বছর সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সব সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। সিএমপির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
গাড়ির স্টিয়ারিং হাতে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল ইয়াসিন করিম।
বুধবার (৮ জুলাই) দুপুরে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল ইয়াসিন করিম কুতুবদিয়ার আমজাখালী গ্রামের বাসিন্দা। তিনি ২০০০ সালের ২৬ অক্টোবর বাংলাদেশ পুলিশ বিভাগে যোগদান করেন এবং দীর্ঘ ২৬ বছর সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সব সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। সিএমপির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
What's Your Reaction?