গাড়ি বিস্ফোরণে ইসরায়েলি যুবক নিহত

ইসরায়েলের উত্তরাঞ্চলের আফুলা শহরে একটি গাড়ি বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। বুধবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় নিহত ব্যক্তির বয়স প্রায় ৩০ বছর বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অপরাধমূলক হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। একই দিনে আফুলার একটি অ্যাপার্টমেন্ট থেকে ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে নিহত নারীর স্বামীও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সাম্প্রতিক সময়ে ইসরায়েলে সহিংস অপরাধ ও বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। বিরোধীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দেশটির সরকার ও নিরাপত্তা বাহিনীকে দায়ী করছে।  

গাড়ি বিস্ফোরণে ইসরায়েলি যুবক নিহত

ইসরায়েলের উত্তরাঞ্চলের আফুলা শহরে একটি গাড়ি বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। বুধবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় নিহত ব্যক্তির বয়স প্রায় ৩০ বছর বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি অপরাধমূলক হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

একই দিনে আফুলার একটি অ্যাপার্টমেন্ট থেকে ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে নিহত নারীর স্বামীও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

সাম্প্রতিক সময়ে ইসরায়েলে সহিংস অপরাধ ও বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। বিরোধীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দেশটির সরকার ও নিরাপত্তা বাহিনীকে দায়ী করছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow