গায়ক নোবেলের জামিন

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে প্রেমিকার থেকে ১৩ লাখ টাকা আত্মসাৎ ও আটকে রেখে হেনস্তার অভিযোগে করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন দিয়েছেন আদালত।  রোববার (৫ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত আসামির পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নোবেলের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন এ আইনজীবী। এর আগে আনাননিয়া শবনম রোজ (অনন্যা) নামের এক তরুণী গত বছরের ১৩ আগস্ট নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, নোবেলের পরিচিত ‘ছোট ভাই’ মাসুদ রানা এবং তার অ্যাসিস্ট্যান্ট মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। অভিযোগের ‘সত্যতা’ পাওয়ায় গত ৭ জানুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। গত ২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরপর ২৩ ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদাল

গায়ক নোবেলের জামিন

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে প্রেমিকার থেকে ১৩ লাখ টাকা আত্মসাৎ ও আটকে রেখে হেনস্তার অভিযোগে করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন দিয়েছেন আদালত। 

রোববার (৫ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত আসামির পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নোবেলের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন এ আইনজীবী।

এর আগে আনাননিয়া শবনম রোজ (অনন্যা) নামের এক তরুণী গত বছরের ১৩ আগস্ট নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, নোবেলের পরিচিত ‘ছোট ভাই’ মাসুদ রানা এবং তার অ্যাসিস্ট্যান্ট মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। অভিযোগের ‘সত্যতা’ পাওয়ায় গত ৭ জানুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। গত ২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

এরপর ২৩ ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করলে বাদীর অনাপত্তিতে আপসের শর্তে জামিন পান নোবেল। কিন্তু অনন্যা পরে অভিযোগ করেন, ওইদিনই তাকে ডেমরার বাসায় নিয়ে মারধর করেন নোবেল।

পরে আপসের শর্ত ভঙ্গ করার অভিযোগ এনে নোবেলের জামিন বাতিলের আবেদন করার কথা তখন বলেছিলেন নোবেল। গত ২ এপ্রিল সেই আবেদনের শুনানিতে নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

মামলার অভিযোগে বলা হয়, নোবেল রোজকে ‘প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে’ ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন মাস পর্যন্ত বিভিন্ন সময় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা ‘প্রতারণার মাধ্যমে’ নিয়ে ‘আত্মসাৎ’ করেন। বাদীকে আটকে রেখে ‘হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা’ করেন। আর অন্য আসামিরা তাকে ‘সহযোগিতা’ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow