‘গিভ টু গেইন’ প্রতিপাদ্যে কমিউনিটি ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে ঢাকাসহ আশপাশের এলাকায় কর্মরত ব্যাংকের নারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন। রোববার (০৮ মার্চ) ঢাকায় কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাআদত শুভেচ্ছা বার্তা প্রদান করেন। তিনি বলেন, ব্যাংকের নারী কর্মীরা প্রতিষ্ঠানের অগ্রগতির নীরব শক্তি এবং ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা। প্রতিদিন তাদের নিষ্ঠা, সহমর্মিতা ও সাহসিকতা ব্যাংকের কাজকে আরও অর্থবহ করে তোলে এবং সেবায় মানবিকতা যোগ করে। কিমিয়া সাদত বলেন, কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি শুধু দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয়, এটি প্রতিষ্ঠানের সংস্কৃতি গঠন, আস্থা সৃষ্টি এবং উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে নারীদের কর্মতৎপরতায় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ব্যাংকের নারী কর্মীদের মতামত, চিন্তা এবং নেতৃত্ব আগামী দিনে আরও উজ্জ্বলভাবে বিকশিত হবে। নারীরা যখন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যায় ও নেতৃত্ব দেয়, তখন সেই প্রতিষ্ঠান দৃঢ়তা, উদ্ভাবন এবং লক্ষ্যপূরণের শক্তি লাভ করে। বক্তব্যে তিনি উল্লে
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে ঢাকাসহ আশপাশের এলাকায় কর্মরত ব্যাংকের নারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
রোববার (০৮ মার্চ) ঢাকায় কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাআদত শুভেচ্ছা বার্তা প্রদান করেন। তিনি বলেন, ব্যাংকের নারী কর্মীরা প্রতিষ্ঠানের অগ্রগতির নীরব শক্তি এবং ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা। প্রতিদিন তাদের নিষ্ঠা, সহমর্মিতা ও সাহসিকতা ব্যাংকের কাজকে আরও অর্থবহ করে তোলে এবং সেবায় মানবিকতা যোগ করে।
কিমিয়া সাদত বলেন, কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি শুধু দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয়, এটি প্রতিষ্ঠানের সংস্কৃতি গঠন, আস্থা সৃষ্টি এবং উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভবিষ্যতে নারীদের কর্মতৎপরতায় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ব্যাংকের নারী কর্মীদের মতামত, চিন্তা এবং নেতৃত্ব আগামী দিনে আরও উজ্জ্বলভাবে বিকশিত হবে। নারীরা যখন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যায় ও নেতৃত্ব দেয়, তখন সেই প্রতিষ্ঠান দৃঢ়তা, উদ্ভাবন এবং লক্ষ্যপূরণের শক্তি লাভ করে।
বক্তব্যে তিনি উল্লেখ করেন, ব্যাংকের মানবসম্পদ বিভাগ সবসময় মর্যাদা রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং এমন একটি নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ- যেখানে প্রত্যেক নারী নির্ভয়ে ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারেন।
তিনি ব্যাংক কর্মীদের নারীদের প্রতি উৎসাহ, সুযোগ ও আস্থা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এতে প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যৎ হবে আরও আশাব্যঞ্জক।
What's Your Reaction?