গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগে প্রথম হয়েছেন মিজানুর রহমান

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর রহমান। তিনি ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮১.৫ নম্বর পেয়েছেন। সোমবার (৬ এপ্রিল) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ভর্তির জন্য মোট ৯৩ হাজার ১৫৮ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্যে ৭৬ হাজার ৭৫৫ জন পরীক্ষায় অংশ নেন এবং ৪৬ হাজার ৬৩০ জন পরীক্ষার্থী ভর্তির যোগ্যতা অর্জন করেছেন। প্রথম স্থান অর্জন করা মিজানুর রহমান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (NSTU) কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) আবেদন করেছেন ১ লাখ ৬৬ হাজার ২৪০ জন এবং ‘বি’ ইউনিটে (মানবিক বিভাগ) ৯৩ হাজ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগে প্রথম হয়েছেন মিজানুর রহমান

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর রহমান। তিনি ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮১.৫ নম্বর পেয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ভর্তির জন্য মোট ৯৩ হাজার ১৫৮ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্যে ৭৬ হাজার ৭৫৫ জন পরীক্ষায় অংশ নেন এবং ৪৬ হাজার ৬৩০ জন পরীক্ষার্থী ভর্তির যোগ্যতা অর্জন করেছেন। প্রথম স্থান অর্জন করা মিজানুর রহমান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (NSTU) কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

২০২৫–২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) আবেদন করেছেন ১ লাখ ৬৬ হাজার ২৪০ জন এবং ‘বি’ ইউনিটে (মানবিক বিভাগ) ৯৩ হাজার ১৫৮ জন। গত ৩ এপ্রিল ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ও আর্কিটেকচারের ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইরফান উল্লাহ/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow