গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি ২৪ ঘণ্টা কাজ করছে

তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।  সোমবার (২২ জুন) সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এদিন সংসদে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।   সংসদ সদস্য মো. আবদুল মান্নান জানতে চান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অনলাইন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে তথ্য মন্ত্রণালয়ের আওতায় কোনো সচেতনামূলক কর্মসূচি বাস্তবায়িত হয়েছে কি না। জবাবে তথ্যমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ সারাদেশে অনলাইন সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।  গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি সংসদে তথ্যমন্ত্রী জানান, তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা কর্মরত। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে এই কমিটির মাধ্যমে দ্রুত সরকারের পক্ষ থেকে সত্যতা নিশ্চিত করে ‘তথ্যবিবরণী’ এবং ‘প্রতিবাদলিপি’ সরকারি ও বেসরকারি সব গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রেরণ

গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি ২৪ ঘণ্টা কাজ করছে

তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
 
সোমবার (২২ জুন) সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এদিন সংসদে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।  
 
সংসদ সদস্য মো. আবদুল মান্নান জানতে চান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অনলাইন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে তথ্য মন্ত্রণালয়ের আওতায় কোনো সচেতনামূলক কর্মসূচি বাস্তবায়িত হয়েছে কি না।

জবাবে তথ্যমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ সারাদেশে অনলাইন সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। 

গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি

সংসদে তথ্যমন্ত্রী জানান, তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা কর্মরত। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে এই কমিটির মাধ্যমে দ্রুত সরকারের পক্ষ থেকে সত্যতা নিশ্চিত করে ‘তথ্যবিবরণী’ এবং ‘প্রতিবাদলিপি’ সরকারি ও বেসরকারি সব গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রেরণ করা হচ্ছে।

আঞ্চলিক তথ্য অফিসের মাধ্যমে মনিটরিং

সদর দপ্তরের পাশাপাশি তথ্য অধিদপ্তরের আওতাধীন বিভাগীয় পর্যায়ে অবস্থিত আঞ্চলিক তথ্য অফিসসমূহ নিজ নিজ অঞ্চলের অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার ওপর নিবিড় নজরদারি করছে। 

গণমাধ্যমে ইতিবাচক প্রচার

অপপ্রচার ও সাইবার হয়রানির বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে অধিদপ্তরের ফিচার শাখা থেকে নিয়মিত সচেতনতামূলক বিশেষ নিবন্ধ ও ফিচার তৈরি করে জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালসমূহে প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে।

এমওএস/ইএ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow