‘গুরুতর অপরাধে’ যুক্তরাষ্ট্রে গ্রেফতার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ

যুক্তরাষ্ট্রে গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ বাংলাদেশিকে গ্রেফতারের পর তাদের নাম, ছবি এবং পরিচয় প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। হোমল্যান্ড সিকিউরিটির ওয়েবসাইটে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃক গ্রেফতার হওয়া গুরুতর অপরাধীদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোও প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ১০ বাংলাদেশির বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। অপ্রাপ্তবয়স্ককে অনৈতিক কাজে ব্যবহার, অবৈধ জুয়া পরিচালনার অভিযোগে ক্যানসাস অঙ্গরাজ্যের ফোর্ট স্কট এলাকা থেকে গ্রেফতার হন কাজী আবু সাঈদ। নর্থ ক্যারোলিনার র‌্যালি শহর থেকে গ্রেফতার হয়েছেন শাহেদ হাসান। গোপনে অস্ত্র বহন এবং দোকান থেকে চুরির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ আহমেদের বিরুদ্ধে যৌন নির্যাতন, যৌন অপরাধের অভিযোগ আনা হয়েছে। তাকে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহর থেকে গ্রেফতার করা হয়েছে। একই অঙ্গরাজ্যের কুইন্স এলাকা থেকে গ্রেফতার হওয়া এমডি হোসেনের বিরুদ্ধেও যৌন অপরাধ এবং শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। ভার্জিনিয়ার চ্যান্টিলি শহর থেকে গ্রেফতার হও

‘গুরুতর অপরাধে’ যুক্তরাষ্ট্রে গ্রেফতার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ

যুক্তরাষ্ট্রে গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ বাংলাদেশিকে গ্রেফতারের পর তাদের নাম, ছবি এবং পরিচয় প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। হোমল্যান্ড সিকিউরিটির ওয়েবসাইটে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃক গ্রেফতার হওয়া গুরুতর অপরাধীদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোও প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ১০ বাংলাদেশির বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে।

অপ্রাপ্তবয়স্ককে অনৈতিক কাজে ব্যবহার, অবৈধ জুয়া পরিচালনার অভিযোগে ক্যানসাস অঙ্গরাজ্যের ফোর্ট স্কট এলাকা থেকে গ্রেফতার হন কাজী আবু সাঈদ। নর্থ ক্যারোলিনার র‌্যালি শহর থেকে গ্রেফতার হয়েছেন শাহেদ হাসান। গোপনে অস্ত্র বহন এবং দোকান থেকে চুরির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদ আহমেদের বিরুদ্ধে যৌন নির্যাতন, যৌন অপরাধের অভিযোগ আনা হয়েছে। তাকে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহর থেকে গ্রেফতার করা হয়েছে। একই অঙ্গরাজ্যের কুইন্স এলাকা থেকে গ্রেফতার হওয়া এমডি হোসেনের বিরুদ্ধেও যৌন অপরাধ এবং শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

ভার্জিনিয়ার চ্যান্টিলি শহর থেকে গ্রেফতার হওয়া মাহতাবউদ্দিন আহমেদের বিরুদ্ধে গাঁজা বিক্রি এবং হ্যালুসিনোজেন জাতীয় মাদক সরবরাহের অভিযোগ আনা হয়েছে।

এদিকে টেক্সাসের মার্লিন শহর থেকে নেওয়াজ খানকে বিপজ্জনক মাদক সংক্রান্ত অপরাধে গ্রেফতার করা হয়েছে। ফ্লোরিডার প্যানসাকোলা থেকে শাহরিয়ার আবিরকে চুরির অভিযোগে এবং মিশিগানের মাউন্ট ক্লেমেন্স থেকে আলমগীর চৌধুরীকে জালিয়াতি, ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ভার্জিনিয়ার মানাসাস শহর থেকে ইশতিয়াক রাফিকে অস্ত্র সংক্রান্ত অপরাধ এবং সিন্থেটিক মাদক রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অ্যারিজোনার ফিনিক্স শহর থেকে কনক পারভেজকে জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow