গুরুত্বহীন ম্যাচ জিতলো রিয়াল মাদ্রিদ

গত সপ্তাহে বার্সেলোনোর বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে লা লিগার শিরোপার স্বপ্ন শেষ হয়ে যায় রিয়াল মাদ্রিদের। এল ক্লাসিকোতে জিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বার্সা। টানা দুই মৌসুম শিরোপাহীন থাকা রিয়াল গুরুত্বহীন ম্যাচে ওভিয়েদোকে হারিয়েছে ২-০ ব্যবধানে। কথানুযায়ী আলভারো কারেরাস, ডেভিড আলাবা ও এদুয়ার্দো কামাভিঙ্গাদের মাঠে নামিয়েছিলেন কোচ আলভারো আরবেলোয়া। সাম্প্রতিক সময়ে তারা কম সুযোগ পান শুরুর একাদশে। ফলে শুরুতে ছন্দ পেতে সময় লেগেছে মাদ্রিদের। ম্যাচে প্রথমবারের মতো ৪৪ মিনিটে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। ব্রাহিম দিয়াজ গনসালো গার্সিয়াকে বল দেন এবং গার্সিয়া দূরের কোণে বল পাঠিয়ে প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধে তারকা ফুটবলারদের মাঠে নামান কোচ আরবেলোয়া। তখন দর্শকদের কাছ থেকে তীব্র দুয়ো ওঠে। সেদিকে নজর না দিয়ে এই জুটি মাঠ ছাড়েন দলের জয় নিশ্চিত করে। দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন জুড বেলিংহ্যাম। টানা দুই মৌসুম কোনো শিরোপা না জেতায় এমন ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা। এখন পর্যন্ত মৌসুম শেষ হতে আরও দুটি ম্যাচ বাকি রয়েছে রিয়ালের। প্রথমটি রোববার সেভিয়ার মাঠ রামোন সানচেজ পিজুয়ানে।

গুরুত্বহীন ম্যাচ জিতলো রিয়াল মাদ্রিদ

গত সপ্তাহে বার্সেলোনোর বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে লা লিগার শিরোপার স্বপ্ন শেষ হয়ে যায় রিয়াল মাদ্রিদের। এল ক্লাসিকোতে জিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বার্সা। টানা দুই মৌসুম শিরোপাহীন থাকা রিয়াল গুরুত্বহীন ম্যাচে ওভিয়েদোকে হারিয়েছে ২-০ ব্যবধানে।

কথানুযায়ী আলভারো কারেরাস, ডেভিড আলাবা ও এদুয়ার্দো কামাভিঙ্গাদের মাঠে নামিয়েছিলেন কোচ আলভারো আরবেলোয়া। সাম্প্রতিক সময়ে তারা কম সুযোগ পান শুরুর একাদশে। ফলে শুরুতে ছন্দ পেতে সময় লেগেছে মাদ্রিদের।

ম্যাচে প্রথমবারের মতো ৪৪ মিনিটে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। ব্রাহিম দিয়াজ গনসালো গার্সিয়াকে বল দেন এবং গার্সিয়া দূরের কোণে বল পাঠিয়ে প্রথম গোলটি করেন।

দ্বিতীয়ার্ধে তারকা ফুটবলারদের মাঠে নামান কোচ আরবেলোয়া। তখন দর্শকদের কাছ থেকে তীব্র দুয়ো ওঠে। সেদিকে নজর না দিয়ে এই জুটি মাঠ ছাড়েন দলের জয় নিশ্চিত করে।

দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন জুড বেলিংহ্যাম।

টানা দুই মৌসুম কোনো শিরোপা না জেতায় এমন ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা।

এখন পর্যন্ত মৌসুম শেষ হতে আরও দুটি ম্যাচ বাকি রয়েছে রিয়ালের। প্রথমটি রোববার সেভিয়ার মাঠ রামোন সানচেজ পিজুয়ানে। ওই ম্যাচে সেভিয়া একই সঙ্গে ইউরোপীয় ফুটবলে জায়গা পাওয়া ও অবনমন এড়ানোর লড়াইয়ে আছে।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow