গুরুদাসপুরে নদীতে মিলল যুবকের লাশ

নাটোরের গুরুদাসপুরে আব্দুল কুদ্দুস নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু এলাকার তুলসি নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পাটপাড়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে। পরিবার জানায়, গত ৩০ জানুয়ারি বিকেলে পাওনা টাকা আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্দুল কুদ্দুস। তার স্ত্রী তাকে ফোন করলে কিছুক্ষণ পর আসবেন বলে জানান। পরে আর বাড়ি ফেরেননি। আবারও ফোন দিলে মোবাইল বন্ধ পান স্ত্রী। স্থানীয় বাসিন্দারা জানান, তুলসি নদীপাড়ের বসতিতে মুসা নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল কুদ্দুস সেখানে যাতায়াত করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গুরুদাসপুরে নদীতে মিলল যুবকের লাশ

নাটোরের গুরুদাসপুরে আব্দুল কুদ্দুস নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু এলাকার তুলসি নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পাটপাড়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।

পরিবার জানায়, গত ৩০ জানুয়ারি বিকেলে পাওনা টাকা আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্দুল কুদ্দুস। তার স্ত্রী তাকে ফোন করলে কিছুক্ষণ পর আসবেন বলে জানান। পরে আর বাড়ি ফেরেননি। আবারও ফোন দিলে মোবাইল বন্ধ পান স্ত্রী। স্থানীয় বাসিন্দারা জানান, তুলসি নদীপাড়ের বসতিতে মুসা নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল কুদ্দুস সেখানে যাতায়াত করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow