গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, রত্না-ফারিয়াসহ গ্রেপ্তার ২৮

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় দুটি স্পা সেন্টার থেকে ২৮ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে গুলশান-২ এলাকায় এ অভিযান পরিচালনা করে গুলশান থানা পুলিশ। গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্পা ব্যবসার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগের ভিত্তিতে দুটি স্পা সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৮ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোর্শেদ আলম (৩৩), কায়কোবাদ সরকার (২৫), রমজান ভুইয়া (৪৫), মেহেদী হাসান (২৭), তারভীর আলম (২২), মাহফুজ কামাল স্বাধীন (৩২), মনিরুল ইসলাম মুন্না (২৬), মো. হাসান (৩৭), বাবুল হোসেন (৩৮), মো. মোস্তফা (৬০), পরিতোষ শীল (৩৭), মো. শোহান (২৫), রফিকুল ইসলাম রানা (৩৭), জহিরুল ইসলাম (৩৬), মো. আরিফুল ইসলাম (৪৩), খাদিজা ইসলাম শান্তা (২৫), ফাহিমা সুলতানা (২৫), রত

গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, রত্না-ফারিয়াসহ গ্রেপ্তার ২৮

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় দুটি স্পা সেন্টার থেকে ২৮ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে গুলশান-২ এলাকায় এ অভিযান পরিচালনা করে গুলশান থানা পুলিশ।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্পা ব্যবসার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগের ভিত্তিতে দুটি স্পা সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৮ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোর্শেদ আলম (৩৩), কায়কোবাদ সরকার (২৫), রমজান ভুইয়া (৪৫), মেহেদী হাসান (২৭), তারভীর আলম (২২), মাহফুজ কামাল স্বাধীন (৩২), মনিরুল ইসলাম মুন্না (২৬), মো. হাসান (৩৭), বাবুল হোসেন (৩৮), মো. মোস্তফা (৬০), পরিতোষ শীল (৩৭), মো. শোহান (২৫), রফিকুল ইসলাম রানা (৩৭), জহিরুল ইসলাম (৩৬), মো. আরিফুল ইসলাম (৪৩), খাদিজা ইসলাম শান্তা (২৫), ফাহিমা সুলতানা (২৫), রত্না আক্তার (২৩), মাহিমা আক্তার (২৪), ফারজানা আমিন (২৬), রোকসানা আক্তার (৩২), মায়া আক্তার (২৪), ফারিয়া ইসলাম (২৪), ইসরাত জাহান জয়া (২২), রুবিনা আক্তার (১৯), তাহিয়া ইসলাম (২৩), ময়না (২১) এবং মাহমুদা আক্তার (৪২)।

ওসি দাউদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র রাজধানীর অভিজাত এলাকায় কয়েকটি স্পা সেন্টার পরিচালনা করে আসছিল। এসব প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা ও সৌন্দর্যচর্চার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ ছিল। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল থেকে বিভিন্ন সময়ে অভিযোগ পাওয়া যায়।

তিনি আরও বলেন, রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow