গুলিয়াখালী সৈকতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ ১৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে গুলিয়াখালী সমুদ্র সৈকতের ঘটনাস্থলের ২০০ গজ উত্তর দিকে কেওড়া বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পর্যটক হলেন- মো. রিফাত শেখ (১৬)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল শেখের ছেলে ও গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে রিফাতসহ তার সহপার্টিরা গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। এক পর্যায়ে তারা গুলিয়াখালী খালের শেষ মাথায় সাঁতার কাটতে নামেন। এর আগে তাদেরকে স্থানীয়রা ওই স্থানে যাওয়ার জন্য নিষেধ করেন। কিন্তু তারা নিষেধ অমান্য করে সাঁতার কাটতে যায়। এক পর্যায়ে তারা ডুবে যেতে থাকেন। পরে স্থানীয়রা দ্রুত বোট নিয়ে তাদেরকে উদ্ধার করতে চেষ্টা করেন। পরে চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করলেও মোহাম্মদ রিফাতের খোঁজ মেলেনি। সন্ধ্যায় উদ্ধার কার্
চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ ১৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে গুলিয়াখালী সমুদ্র সৈকতের ঘটনাস্থলের ২০০ গজ উত্তর দিকে কেওড়া বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পর্যটক হলেন- মো. রিফাত শেখ (১৬)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল শেখের ছেলে ও গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে রিফাতসহ তার সহপার্টিরা গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। এক পর্যায়ে তারা গুলিয়াখালী খালের শেষ মাথায় সাঁতার কাটতে নামেন। এর আগে তাদেরকে স্থানীয়রা ওই স্থানে যাওয়ার জন্য নিষেধ করেন। কিন্তু তারা নিষেধ অমান্য করে সাঁতার কাটতে যায়। এক পর্যায়ে তারা ডুবে যেতে থাকেন। পরে স্থানীয়রা দ্রুত বোট নিয়ে তাদেরকে উদ্ধার করতে চেষ্টা করেন। পরে চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করলেও মোহাম্মদ রিফাতের খোঁজ মেলেনি। সন্ধ্যায় উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপর রোববার সকাল ছয়টা থেকে পুনরায় ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধারে নামেন। বেলা ১১ টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ উত্তর দিকে কেওড়া বাগান থেকে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেন, শনিবার তারা সাঁতার কাটতে যাওয়ার আগে স্থানীয়রা তাদেরকে নিষেধ করেছিল। কিন্তু তারা নিষেধ অমান্য করে সাঁতার কাটতে চলে যায়। এক পর্যায়ে তারা ডুবে যেতে লাগলে স্থানীয়রা ভোট নিয়ে তাদেরকে উদ্ধার করে কিন্তু রিফাতকে উদ্ধার করা সম্ভব হয়নি। সকালে তার মরদেহ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়। কিন্তু যে স্থানে পর্যটক নিহত হয়েছে ওই স্থানে আগেও বেশ কয়েকজন পর্যটক নিহত হয়েছেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মহম্মদ বেলাল হোসেন বলেন, নিখোঁজ পর্যটকের মরদেহ বেলা ১১ টার দিকে উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এম মাঈন উদ্দিন/এনএইচআর/জেআইএম
What's Your Reaction?