গুলি করে ইরানি জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

আরব সাগরে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের বাহিনী। রোববার রাতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আল-জাজিরার।  সেন্টকম জানায়, তাদের বাহিনী নৌ অবরোধ কার্যকর করার অংশ হিসেবে ওই জাহাজটিকে থামতে একাধিকবার সতর্ক করে। ছয় ঘণ্টা ধরে বারবার সতর্কবার্তা দেওয়ার পরও জাহাজটি নির্দেশনা না মানায় মার্কিন বাহিনী গুলি চালায়। বিবৃতিতে বলা হয়, মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজটির ইঞ্জিন রুম খালি করতে নির্দেশ দেয়। এরপর জাহাজটির চলাচল অক্ষম করতে ৫-ইঞ্চি এমকে ৪৫ গান থেকে গুলি ছোড়া হয়, যা জাহাজের ইঞ্জিন রুমে আঘাত করে। পরে মেরিন সেনারা জাহাজটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে জাহাজটি মার্কিন হেফাজতে রয়েছে বলে জানানো হয়েছে। তবে এই ঘটনার ভিন্ন বর্ণনা দিয়েছে ইরানি গণমাধ্যম। তাদের দাবি, ইরানের সামরিক জাহাজগুলো পাল্টা গুলি চালায় এবং এতে মার্কিন নৌবাহিনী পিছু হটতে বাধ্য হয়। পরে অবশ্য ইরানি জাহাজটি মার্কিন বাহিনী কব্জা করেছে বলে স্বীকার করে নেয় তেহরান। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow