গেইলের রেকর্ড ভেঙে দিলেন বৈভব সূর্যবংশী

অবশেষে কথা রাখলেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের এ সুপারস্টার মাত্র দুই ‍দিন আগে বলেছিলেন, ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দেওয়ার ইচ্ছা রয়েছে তার। এই ব্যাটার আকাঙ্ক্ষা করেছিলেন, ওয়েস্ট ইন্ডিজ দলের হার্ডহিটার  ক্রিস গেইলকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে ২০০ করবেন। না সেই রেকর্ড গেইলের কাছেই অক্ষত আছে, তবে তার আরেকটি রেককর্ড ভেঙে ফেলেছেন সূর্যবংশী। ভারতে অনুষ্ঠিত আইপিএল এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বুধবার (২৭ মে) তাণ্ডব চালান সূর্যবংশী। প্রথম দুই ওভারেই শেষ বলে ছক্কা মারেন তিনি। তৃতীয় ওভারে প্যাট কামিন্সকে টানা তিনটি ছক্কা মেরে তুলে নেন ২৫ রান।  পরের ওভারে সাকিবকে ছক্কা মেরে গেইলকে ছোঁন। এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার এক আসরে সর্বোচ্চ ছয়ের মালিক হন তিনি তিন বল পরই। ৬০তম ছক্কা মেরে গেইলকে (৫৯) টপকে যান সূর্যবংশী। একই ওভারে আরেকটি ছয় হাঁকান। ১৬ বলে হাফ সেঞ্চুরি করে এই রেকর্ড ভাঙেন সূর্যবংশী। নকআউট বা প্লে অফে যৌথভাবে দ্রুততম ফিফটি করে সুরেশ রায়নার পাশে বসেছেন ১৫ বছর বয়সী ব্যাটার। পাওয়ার প্লের ছয় ওভারে রাজস্থান তোলে ৮০ রান। তখন ২০ বলে ২ চার ও ৮ ছয়ে ৬০ রানে অপরাজিত ছিলেন তিনি। ইনিংসের ৮

গেইলের রেকর্ড ভেঙে দিলেন বৈভব সূর্যবংশী
অবশেষে কথা রাখলেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের এ সুপারস্টার মাত্র দুই ‍দিন আগে বলেছিলেন, ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দেওয়ার ইচ্ছা রয়েছে তার। এই ব্যাটার আকাঙ্ক্ষা করেছিলেন, ওয়েস্ট ইন্ডিজ দলের হার্ডহিটার  ক্রিস গেইলকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে ২০০ করবেন। না সেই রেকর্ড গেইলের কাছেই অক্ষত আছে, তবে তার আরেকটি রেককর্ড ভেঙে ফেলেছেন সূর্যবংশী। ভারতে অনুষ্ঠিত আইপিএল এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বুধবার (২৭ মে) তাণ্ডব চালান সূর্যবংশী। প্রথম দুই ওভারেই শেষ বলে ছক্কা মারেন তিনি। তৃতীয় ওভারে প্যাট কামিন্সকে টানা তিনটি ছক্কা মেরে তুলে নেন ২৫ রান।  পরের ওভারে সাকিবকে ছক্কা মেরে গেইলকে ছোঁন। এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার এক আসরে সর্বোচ্চ ছয়ের মালিক হন তিনি তিন বল পরই। ৬০তম ছক্কা মেরে গেইলকে (৫৯) টপকে যান সূর্যবংশী। একই ওভারে আরেকটি ছয় হাঁকান। ১৬ বলে হাফ সেঞ্চুরি করে এই রেকর্ড ভাঙেন সূর্যবংশী। নকআউট বা প্লে অফে যৌথভাবে দ্রুততম ফিফটি করে সুরেশ রায়নার পাশে বসেছেন ১৫ বছর বয়সী ব্যাটার। পাওয়ার প্লের ছয় ওভারে রাজস্থান তোলে ৮০ রান। তখন ২০ বলে ২ চার ও ৮ ছয়ে ৬০ রানে অপরাজিত ছিলেন তিনি। ইনিংসের ৮ম ওভারে হিঙ্গের শর্ট বলে আপার কাট করতে যেয়ে ডিপ থার্ডম্যানে ক্যাচ দিয়ে সেঞ্চুরির ৩ রান আগে থেমেছেন। পাওয়ার প্লেতে সর্বোচ্চ ৮ ছক্কার মালিক হয়েছেন সূর্যবংশী। প্রথম ছয় ওভারে তিনি এক মৌসুমে সর্বোচ্চ ৪৯০ রান করে ২০১৬ সালে করা ডেভিড ওয়ার্নারের ৪৬৭ রানকে পেছনে ফেলেছেন। অষ্টম ওভারে টানা দুই চার ও দুটি ছয় মেরে আইপিএলের দ্রুততম সেঞ্চুরির পথে ছিলেন সূর্যবংশী। কিন্তু নিজের ২৯তম বলে প্রফুল হিংয়ের শিকার হন স্মারান রবিচন্দ্রনের ক্যাচ হয়ে। ২৯ বলে ৫ চার ও ১২  ছয়ে থামে তার ৯৭ রানের ইনিংস। রাজস্থানের ২৪৩/৮ স্কোরের জবাব দিতে যেয়ে ব্যাটিং পাওয়ার প্লে-তে ৪ উইকেট হারিয়ে (৭১/৪) ব্যাকফুটে নামে সানরাইজার্স। ইশান-কিষাণ (১১ বলে ৩ চার, ৩ ছক্বায় ৩৩), নিতিশ রেড্ডি (২০ বলে ৩৮) সলিল অরোরা (২১ বলে ৩৫), শিভাং কুমার (২৪ বলে ২৭) ছাড়া রাজস্থানের চ্যালেঞ্জ নিতে পারেনি কেউ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow