গেইলের রেকর্ড ম্লান করে দিলেন সূর্যবংশি
ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশি ব্যাট হাতে কি করতে পারেন বা কতটা তাণ্ডব চালাতে পারেন সেটি নিয়ে নতুন করে কিছুই বলার নেই। সবশেষ তিনি গুঁড়িয়ে দিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইলের রেকর্ড। গতকাল বুধবার আইপিএলের এলিমিনেটরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৪৭ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও ৩০ বলে ৯৭ রান করে আউট হয়ে যান বৈভব। তাণ্ডব চালিয়ে মারেন ১২ ছক্কা। ফলে ভেঙে দিয়েছেন আইপিএলের এক আসরে গেইলের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০১২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৫৯ ছক্কা মারেন গেইল। গতকাল ১২ ছক্কা হাঁকিয়ে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন বিস্ময় বালক সূর্যবংশি। চলমান আসরে তিনি এখন পর্যন্ত এরেছেন ৬৫ ছক্কা। অল্পের জন্য পারেননি গেইলের ৩০ বলে সেঞ্চুরির রেকর্ডটিকেও গুঁড়িয়ে দিতে। তবে চলমান আসরের অরেঞ্জ ক্যাপ এখন তার দখলে। রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে উঠে গেছেন সূর্যবংশি। তার সংগ্রহ এখন ৬৮০ রান, যা দ্বিতীয় স্থানে থাকা সাই সুদর্শনের চেয়ে ২৮ রান বেশি। সাই সুদর্শন (৬৫২) এবং শুভমান গিল (৬১৮) গুজরাট টাই
ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশি ব্যাট হাতে কি করতে পারেন বা কতটা তাণ্ডব চালাতে পারেন সেটি নিয়ে নতুন করে কিছুই বলার নেই। সবশেষ তিনি গুঁড়িয়ে দিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইলের রেকর্ড।
গতকাল বুধবার আইপিএলের এলিমিনেটরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৪৭ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও ৩০ বলে ৯৭ রান করে আউট হয়ে যান বৈভব। তাণ্ডব চালিয়ে মারেন ১২ ছক্কা। ফলে ভেঙে দিয়েছেন আইপিএলের এক আসরে গেইলের সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
২০১২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৫৯ ছক্কা মারেন গেইল। গতকাল ১২ ছক্কা হাঁকিয়ে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন বিস্ময় বালক সূর্যবংশি। চলমান আসরে তিনি এখন পর্যন্ত এরেছেন ৬৫ ছক্কা। অল্পের জন্য পারেননি গেইলের ৩০ বলে সেঞ্চুরির রেকর্ডটিকেও গুঁড়িয়ে দিতে।
তবে চলমান আসরের অরেঞ্জ ক্যাপ এখন তার দখলে। রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে উঠে গেছেন সূর্যবংশি। তার সংগ্রহ এখন ৬৮০ রান, যা দ্বিতীয় স্থানে থাকা সাই সুদর্শনের চেয়ে ২৮ রান বেশি।
সাই সুদর্শন (৬৫২) এবং শুভমান গিল (৬১৮) গুজরাট টাইটান্সের হয়ে অন্তত আরও একটি ম্যাচ খেলবেন। একইভাবে ষষ্ঠ স্থানে বিরাট কোহলি আরও একটি ম্যাচ খেলবেন আরসিবি আবারও ফাইনালে জায়গা করে নেওয়ার। তার রান বর্তমানে ৬০০।
এছাড়াও পাওয়ার প্লেতে বৈভব একাই মারেন ৮ ছক্কা। আইপিএলের পাওয়ার প্লেতে এতদিন সর্বোচ্চ ৭ ছক্কা মারার রেকর্ডটি ছিল সনাথয জয়াসুরিয়ার। রেকর্ডটি তিনি করেন ২০০৮ সালের আইপিএলে।
২০ বলের কম ব্যাটিং করে আইপিএলের ৫টি হাফ-সেঞ্চুরি করার ক্ষেত্রে নিকোলাস পুরানের পাশে বসলেন বৈভব। সর্বোচ্চ ৬টি অভিষেক শর্মার।
এছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বল খেলে ১০০ ছক্কা পূর্ণ করার রেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশি। মাত্র ৫১৫ বলেই এই মাইলফলকে পৌঁছান তিনি। একইসঙ্গে ১৫ বছর ৪৩ দিন বয়সে ১০০ ছক্কার মালিক হয়ে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবেও বিশ্বরেকর্ড গড়েছেন এই তরুণ ব্যাটার।
উল্লেখ্য, দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামীকাল নিউ চন্দিগঢ়ে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে রাত ৮টায়।
আইএন
What's Your Reaction?