গেজেট প্রকাশের পথে টিউলিপের মামলা, চার্জ গঠন শুনানি ১৬ এপ্রিল

অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় নতুন অগ্রগতি এসেছে। শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গেজেট বিজ্ঞপ্তি জারি প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলাটি এখন চার্জ গঠনের দিকে এগোচ্ছে। বুধবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর গেজেট প্রকাশসংক্রান্ত বিষয়ে আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, ঈদের ছুটির কারণে পূর্বনির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ সম্ভব না হওয়ায় নতুন করে প্রক্রিয়া শুরু হয়েছে এবং গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম চলমান রয়েছে। গেজেট জারির পরবর্তী ধাপে মামলাটি চার্জ গঠনের জন্য নির্ধারণ করা হবে। এদিকে মামলাটি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত-৫-এ স্থানান্তর (বদলি) করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল চার্জ গঠনের জন্য দিন ধার্য রয়েছে বলে জানা গেছে। গত ১৮ ফেব্রুয়ারি আদালত টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নি

গেজেট প্রকাশের পথে টিউলিপের মামলা, চার্জ গঠন শুনানি ১৬ এপ্রিল

অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় নতুন অগ্রগতি এসেছে। শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গেজেট বিজ্ঞপ্তি জারি প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলাটি এখন চার্জ গঠনের দিকে এগোচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর গেজেট প্রকাশসংক্রান্ত বিষয়ে আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ঈদের ছুটির কারণে পূর্বনির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ সম্ভব না হওয়ায় নতুন করে প্রক্রিয়া শুরু হয়েছে এবং গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম চলমান রয়েছে। গেজেট জারির পরবর্তী ধাপে মামলাটি চার্জ গঠনের জন্য নির্ধারণ করা হবে।

এদিকে মামলাটি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত-৫-এ স্থানান্তর (বদলি) করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল চার্জ গঠনের জন্য দিন ধার্য রয়েছে বলে জানা গেছে।

গত ১৮ ফেব্রুয়ারি আদালত টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি দুদকের তদন্ত কর্মকর্তা এ কে এম মর্তুজা আলী সাগর টিউলিপকে গ্রেফতারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ঢাকার গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট কোনো অর্থ পরিশোধ ছাড়াই দখল করে পরে নিজেদের নামে রেজিস্ট্রি করেন।

গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, সরদার মোশাররফ হোসেন এবং রাজউকের সাবেক কর্মকর্তা শাহ মো. খসরুজ্জামানের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। পরে তদন্ত শেষে ১১ ডিসেম্বর দণ্ডবিধির একাধিক ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

এমডিএএ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow