গেন্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় একটি বাসায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সাব্বির (১৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সাব্বির নেত্রকোনার কলমাকান্দা থানার দুর্গাপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। বর্তমানে গেন্ডারিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে ডিস্টলারি রোডের ৯৫/৫ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে সাব্বিরকে নিয়ে আসা তার সহকর্মী আতাউর বলেন, বাসাটিতে ইলেকট্রিকের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন সাব্বির। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সাব্বিরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। কেএজেডআইএ/এমএএ

গেন্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় একটি বাসায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সাব্বির (১৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

সাব্বির নেত্রকোনার কলমাকান্দা থানার দুর্গাপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। বর্তমানে গেন্ডারিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে ডিস্টলারি রোডের ৯৫/৫ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সাব্বিরকে নিয়ে আসা তার সহকর্মী আতাউর বলেন, বাসাটিতে ইলেকট্রিকের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন সাব্বির। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সাব্বিরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কেএজেডআইএ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow