গোপালগঞ্জে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা নিতে পারবে না

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেছেন, এই সরকারের আমলে গোপালগঞ্জে কোনো সিন্ডিকেটের মাধ্যমে কোনো অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা আদায় করতে পারবে না। আমাদের সরকার যথেষ্ট সচেতন। আমরা যারা লোকাল প্রশাসন আছি তারাও সচেতন আছি। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা শহরের বড়বাজার ফলপট্টি, কাঁচা বাজার, চাউলের আড়ত ও মাছের বাজার পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কে এম বাবর বলেন, আমরা দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে চেষ্টা করবো। তারেক রহমান নির্দেশ দিয়েছেন, দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা মধ্যে থাকে। অতিরিক্ত মুনাফা নেওয়া যাবে না। সিন্ডিকেট করে ব্যবসা করা যাবে না। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক, নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন, কৃষি বিপণন কর্মকর্তা মো. আরিফ হোসেন, ভোক্তা অধিকার অফিসার সৈয়দা তামান্না তাছলিম, সদর থানার ওসি মো. আনিচুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সঙ্গে ছিলেন। এমএন/জেআইএম

গোপালগঞ্জে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা নিতে পারবে না

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেছেন, এই সরকারের আমলে গোপালগঞ্জে কোনো সিন্ডিকেটের মাধ্যমে কোনো অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা আদায় করতে পারবে না। আমাদের সরকার যথেষ্ট সচেতন। আমরা যারা লোকাল প্রশাসন আছি তারাও সচেতন আছি।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা শহরের বড়বাজার ফলপট্টি, কাঁচা বাজার, চাউলের আড়ত ও মাছের বাজার পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা নিতে পারবে না

কে এম বাবর বলেন, আমরা দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে চেষ্টা করবো। তারেক রহমান নির্দেশ দিয়েছেন, দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা মধ্যে থাকে। অতিরিক্ত মুনাফা নেওয়া যাবে না। সিন্ডিকেট করে ব্যবসা করা যাবে না।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক, নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন, কৃষি বিপণন কর্মকর্তা মো. আরিফ হোসেন, ভোক্তা অধিকার অফিসার সৈয়দা তামান্না তাছলিম, সদর থানার ওসি মো. আনিচুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সঙ্গে ছিলেন।

এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow