গোপালপুরের ডুবাইল বাজারে বিকাশ দোকান থেকে সাড়ে তিন লাখ টাকা চুরি

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ডুবাইল বাজারে একটি বিকাশ এজেন্টের দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। দোকানটির নাম শাওন টেলিকম। দোকানের মালিক লুৎফর রহমান জানান, জুমার নামাজের সময় দুর্বৃত্তরা টিনের বেড়া কেটে দোকানে প্রবেশ করে। পরে তারা স্টিলের আলমারি ভেঙে সেখানে রাখা প্রায় সাড়ে তিন লাখ টাকা নিয়ে যায়। তিনি আরও জানান, নামাজ শেষে দোকানে এসে আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান এবং দোকানের মেঝেতে রক্তের দাগও লক্ষ্য করেন। ধারণা করা হচ্ছে, টিনের বেড়া বা আলমারি ভাঙার সময় চোরের শরীরের কোথাও কেটে গিয়ে রক্তপাত হয়েছে। ঘটনার খবর পেয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ও স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।

গোপালপুরের ডুবাইল বাজারে বিকাশ দোকান থেকে সাড়ে তিন লাখ টাকা চুরি

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ডুবাইল বাজারে একটি বিকাশ এজেন্টের দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। দোকানটির নাম শাওন টেলিকম।

দোকানের মালিক লুৎফর রহমান জানান, জুমার নামাজের সময় দুর্বৃত্তরা টিনের বেড়া কেটে দোকানে প্রবেশ করে। পরে তারা স্টিলের আলমারি ভেঙে সেখানে রাখা প্রায় সাড়ে তিন লাখ টাকা নিয়ে যায়।

তিনি আরও জানান, নামাজ শেষে দোকানে এসে আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান এবং দোকানের মেঝেতে রক্তের দাগও লক্ষ্য করেন। ধারণা করা হচ্ছে, টিনের বেড়া বা আলমারি ভাঙার সময় চোরের শরীরের কোথাও কেটে গিয়ে রক্তপাত হয়েছে।

ঘটনার খবর পেয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ও স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow