গোল ও অ্যাসিস্ট নেই- রদ্রি ছাড়া আর কে জেতেন বিশ্বকাপ এমন গোল্ডেন বল?

২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের (গোল্ডেন বল) পুরস্কার জয় করেন স্পেনের অধিনায়ক রদ্রি। যদিও ফাইনালের পর তার নাম ঘোষণার পর অবাক হয়েছিলেন সবাই। কারণ, লিওনেল মেসি দুর্দান্ত পারফরম্যান্স করা সত্বেও তাকে এ পুরস্কার না দেওয়ায় সবাই বিস্মিত হয়েছে। অথচ রদ্রির পারফরম্যান্স মেসির মানের ছিল না। যদিও এই অর্জনের মাধ্যমে স্পেন অধিনায়ক রদ্রি গড়েছেন এক ব্যতিক্রমী ইতিহাস। পুরো টুর্নামেন্টে একটি গোলও করেননি, এমনকি কোনো অ্যাসিস্টও নেই তার নামে। তারপরও তিনিই হয়েছেন বিশ্বকাপের সেরা ফুটবলার। বিশ্বকাপ ইতিহাসে এর আগে মাত্র একজন খেলোয়াড় গোল ও অ্যাসিস্ট ছাড়াই গোল্ডেন বল জিতেছিলেন। তিনি ছিলেন ২০০২ সালের জার্মান গোলরক্ষক অলিভার কান। কিন্তু রদ্রি প্রথম আউটফিল্ড ফুটবলার, যিনি গোল বা অ্যাসিস্ট ছাড়াই এই মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার জিতলেন। আক্রমণে নয়, আধিপত্য ছিল মাঝমাঠে স্পেনের বিশ্বকাপজয়ী অভিযানে রদ্রির অবদান ছিল গোল করার চেয়ে অনেক বেশি কৌশলগত। পুরো টুর্নামেন্টে তিনি দলের খেলার ছন্দ নিয়ন্ত্রণ করেছেন, বলের দখল ধরে রেখেছেন এবং রক্ষণভাগকে শক্তিশালী করেছেন। বিশ্বকাপে রদ্রি- ৭৫৩টি সফল পাস দিয়েছেন (টুর্নামেন্টে সর্বো

গোল ও অ্যাসিস্ট নেই- রদ্রি ছাড়া আর কে জেতেন বিশ্বকাপ এমন গোল্ডেন বল?

২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের (গোল্ডেন বল) পুরস্কার জয় করেন স্পেনের অধিনায়ক রদ্রি। যদিও ফাইনালের পর তার নাম ঘোষণার পর অবাক হয়েছিলেন সবাই। কারণ, লিওনেল মেসি দুর্দান্ত পারফরম্যান্স করা সত্বেও তাকে এ পুরস্কার না দেওয়ায় সবাই বিস্মিত হয়েছে। অথচ রদ্রির পারফরম্যান্স মেসির মানের ছিল না।

যদিও এই অর্জনের মাধ্যমে স্পেন অধিনায়ক রদ্রি গড়েছেন এক ব্যতিক্রমী ইতিহাস। পুরো টুর্নামেন্টে একটি গোলও করেননি, এমনকি কোনো অ্যাসিস্টও নেই তার নামে। তারপরও তিনিই হয়েছেন বিশ্বকাপের সেরা ফুটবলার।

বিশ্বকাপ ইতিহাসে এর আগে মাত্র একজন খেলোয়াড় গোল ও অ্যাসিস্ট ছাড়াই গোল্ডেন বল জিতেছিলেন। তিনি ছিলেন ২০০২ সালের জার্মান গোলরক্ষক অলিভার কান। কিন্তু রদ্রি প্রথম আউটফিল্ড ফুটবলার, যিনি গোল বা অ্যাসিস্ট ছাড়াই এই মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার জিতলেন।

আক্রমণে নয়, আধিপত্য ছিল মাঝমাঠে

স্পেনের বিশ্বকাপজয়ী অভিযানে রদ্রির অবদান ছিল গোল করার চেয়ে অনেক বেশি কৌশলগত। পুরো টুর্নামেন্টে তিনি দলের খেলার ছন্দ নিয়ন্ত্রণ করেছেন, বলের দখল ধরে রেখেছেন এবং রক্ষণভাগকে শক্তিশালী করেছেন।

বিশ্বকাপে রদ্রি-

৭৫৩টি সফল পাস দিয়েছেন (টুর্নামেন্টে সর্বোচ্চ)
পাস সফলতার হার ছিল ৯৪ শতাংশ
অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি বল স্পর্শ করেছেন
করেছেন ২৬টি ট্যাকল

স্পেনের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ ছিলেন, যারা আট ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে। এই পরিসংখ্যানই শেষ পর্যন্ত তাকে গোল বা অ্যাসিস্ট ছাড়াই সেরা খেলোয়াড়ের স্বীকৃতি এনে দিয়েছে।

১৯৭৮ সালের পর প্রথম এমন ঘটনা

১৯৭৮ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের গোল্ডেন বল পুরস্কার চালুর পর মারিও কেম্পেস থেকে শুরু করে লিওনেল মেসি পর্যন্ত প্রত্যেক আউটফিল্ড বিজয়ী অন্তত একটি গোল বা অ্যাসিস্ট করেছিলেন।

Oliver kaan

শুধু অলিভার কান ছিলেন ব্যতিক্রম। ২০০২ বিশ্বকাপে জার্মানিকে ফাইনালে তোলার পথে সাত ম্যাচে মাত্র তিন গোল হজম করেছিলেন তিনি। পাঁচটি ম্যাচে রেখেছিলেন ক্লিন শিট। গোলরক্ষক হওয়ায় তার মূল্যায়ন হয়েছিল গোল ঠেকানোর দক্ষতার ভিত্তিতে।

অন্যদিকে রদ্রি একজন মিডফিল্ডার হয়েও আক্রমণাত্মক কোনো পরিসংখ্যান ছাড়াই এই পুরস্কার জিতলেন।

বিশ্বকাপের গোল্ডেন বল জয়ীদের পরিসংখ্যান

বছর খেলোয়াড় গোল অ্যাসিস্ট
১৯৭৮ মারিও কেম্পেস (আর্জেন্টিনা)
১৯৮২ পাওলো রসি (ইতালি)
১৯৮৬ দিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা)
১৯৯০ সালভাতোরে স্কিলাচি (ইতালি)
১৯৯৪ রোমারিও (ব্রাজিল)
১৯৯৮ রোনালদো (ব্রাজিল)
২০০২ অলিভার কান (জার্মানি)
২০০৬ জিনেদিন জিদান (ফ্রান্স)
২০১০ দিয়েগো ফোরলান (উরুগুয়ে)
২০১৪ লিওনেল মেসি (আর্জেন্টিনা)
২০১৮ লুকা মদরিচ (ক্রোয়েশিয়া)
২০২২ লিওনেল মেসি (আর্জেন্টিনা)
২০২৬ রদ্রি (স্পেন)

ব্যতিক্রমী নির্বাচনের ব্যাখ্যা

পরিসংখ্যান বলছে, ১৯৮৬ সালে ম্যারাডোনা এবং ২০২২ সালে মেসি গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১০টি করে সরাসরি গোল অবদান রেখে গোল্ডেন বল জিতেছিলেন। এমনকি তুলনামূলক কম আক্রমণাত্মক অবদান রাখা ২০১৮ সালের বিজয়ী লুকা মদ্রিচও করেছিলেন দুটি গোল এবং একটি অ্যাসিস্ট।

রদ্রির ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। গোল বা অ্যাসিস্টের বদলে ম্যাচ নিয়ন্ত্রণ, বলের দখল, পাসিং, রক্ষণে অবদান এবং পুরো দলের ভারসাম্য বজায় রাখার ভূমিকাকেই বেশি গুরুত্ব দিয়েছেন ভোটাররা।

ফলে ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বল নির্বাচন ফুটবলে একটি নতুন বার্তাও দিয়েছে- সেরা খেলোয়াড় নির্ধারণে শুধু গোল কিংবা অ্যাসিস্ট নয়, ম্যাচের সামগ্রিক নিয়ন্ত্রণ এবং দলের সাফল্যে কৌশলগত প্রভাবও সমান গুরুত্বপূর্ণ হতে পারে।

আএইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow