গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজকের ম্যাচে গোল করতে পারলেই তিনি প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য বিশ্বরেকর্ড গড়বেন। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে অভিষেকের পর থেকে প্রতিটি বিশ্বকাপেই গোল করেছেন পর্তুগালের এই তারকা। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা পাঁচটি আসরে গোল করার কীর্তি গড়েছেন তিনি। এবারও গোল করতে পারলে সেই রেকর্ড আরও সমৃদ্ধ হবে। বিশ্ব ফুটবলের ইতিহাসে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির এখনো কারও নেই। রোনালদোর পর পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি রয়েছে শুধু তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। ২০০৬ সালের বিশ্বকাপে ইরানের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নিজের গোলযাত্রা শুরু করেন রোনালদো। এরপর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেন তিনি। রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় আসর ছিল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। ওই আসরে স্পেনের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেন তিনি, যা বিশ্বকাপে তার একমাত্র হ্যাটট্রিক। সেবার মোট চারটি গোল করেছিলেন এই ফরোয়ার্ড। অন্যদিকে, ২০২২ সালের কাতার বিশ্বকাপে তার ঝুলিতে যোগ হ

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো
ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজকের ম্যাচে গোল করতে পারলেই তিনি প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য বিশ্বরেকর্ড গড়বেন। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে অভিষেকের পর থেকে প্রতিটি বিশ্বকাপেই গোল করেছেন পর্তুগালের এই তারকা। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা পাঁচটি আসরে গোল করার কীর্তি গড়েছেন তিনি। এবারও গোল করতে পারলে সেই রেকর্ড আরও সমৃদ্ধ হবে। বিশ্ব ফুটবলের ইতিহাসে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির এখনো কারও নেই। রোনালদোর পর পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি রয়েছে শুধু তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। ২০০৬ সালের বিশ্বকাপে ইরানের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নিজের গোলযাত্রা শুরু করেন রোনালদো। এরপর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেন তিনি। রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় আসর ছিল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। ওই আসরে স্পেনের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেন তিনি, যা বিশ্বকাপে তার একমাত্র হ্যাটট্রিক। সেবার মোট চারটি গোল করেছিলেন এই ফরোয়ার্ড। অন্যদিকে, ২০২২ সালের কাতার বিশ্বকাপে তার ঝুলিতে যোগ হয় একটি গোল। ফলে পাঁচটি বিশ্বকাপে এখন পর্যন্ত রোনালদোর মোট গোলসংখ্যা আট। এবারের বিশ্বকাপে নবম গোলের অপেক্ষায় রয়েছেন তিনি। আর সেই গোলই তাকে পৌঁছে দিতে পারে ফুটবল ইতিহাসের এক অনন্য রেকর্ডের মালিকানায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow