গোসাইরহাট-ঢাকা সরাসরি বাস সার্ভিস চালু
দীর্ঘদিনের প্রতীক্ষা ও ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে শরীয়তপুরের গোসাইরহাট থেকে রাজধানী ঢাকার গুলিস্তান পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালু হয়েছে। নতুন এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে গোসাইরহাটসহ আশপাশের কয়েকটি উপজেলার লক্ষাধিক মানুষের ঢাকায় যাতায়াত আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছেন স্থানীয়রা। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টায় গোসাইরহাট বাসস্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নির্দেশনায় চালু হওয়া এই বাস সার্ভিস উদ্বোধন করেন তার বড় ভাই, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মিয়া সাহাবুদ্দিন আহম্মেদ বাচ্চু মৃধা। ‘গোসাইরহাট এন্টারপ্রাইজ’ নামে চালু হওয়া এই বাস সার্ভিসটি গোসাইরহাট, মুলাদী, আবুপুরসহ বরিশাল অঞ্চলের একাংশের মানুষের জন্য রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন দ্বার উন্মোচন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বহু বছর ধরে গোসাইরহাট, মুলাদী ও আবুপুর এলাকার মানুষ ঢাকায় সরাসরি যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। যাত্রীদের একাধিকবার যানবাহন পরিবর্তন করে ঢাক
দীর্ঘদিনের প্রতীক্ষা ও ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে শরীয়তপুরের গোসাইরহাট থেকে রাজধানী ঢাকার গুলিস্তান পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালু হয়েছে। নতুন এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে গোসাইরহাটসহ আশপাশের কয়েকটি উপজেলার লক্ষাধিক মানুষের ঢাকায় যাতায়াত আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছেন স্থানীয়রা।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টায় গোসাইরহাট বাসস্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নির্দেশনায় চালু হওয়া এই বাস সার্ভিস উদ্বোধন করেন তার বড় ভাই, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মিয়া সাহাবুদ্দিন আহম্মেদ বাচ্চু মৃধা।
‘গোসাইরহাট এন্টারপ্রাইজ’ নামে চালু হওয়া এই বাস সার্ভিসটি গোসাইরহাট, মুলাদী, আবুপুরসহ বরিশাল অঞ্চলের একাংশের মানুষের জন্য রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন দ্বার উন্মোচন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বহু বছর ধরে গোসাইরহাট, মুলাদী ও আবুপুর এলাকার মানুষ ঢাকায় সরাসরি যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। যাত্রীদের একাধিকবার যানবাহন পরিবর্তন করে ঢাকায় যেতে হত, যা ছিল সময়সাপেক্ষ ও কষ্টকর। নতুন এই বাস সার্ভিস চালু হওয়ায় সেই দুর্ভোগের অবসান হলো।
স্থানীয় বাসিন্দাদের মতে, প্রতিদিন এই অঞ্চলের অসংখ্য মানুষ ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও প্রশাসনিক বিভিন্ন কাজে ঢাকায় যাতায়াত করেন। সরাসরি বাস সার্ভিস চালু হওয়ায় এখন তাদের সময় ও খরচ দুই-ই কমবে, পাশাপাশি যাতায়াত হবে আরও নিরাপদ ও আরামদায়ক।
গোসাইরহাট এন্টারপ্রাইজ বাস পরিচালনা কমিটির সদস্য আল আমিন জানান, উদ্বোধনের মধ্য দিয়ে গোসাইরহাট-ঢাকা সরাসরি বাস চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী মোট ২০টি বাস এই রুটে চলাচল করবে।
সংশ্লিষ্টরা জানান, যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে নিয়মিত বাস চলাচল, সময়নিষ্ঠতা এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নতুন বাস সার্ভিস চালু হওয়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
What's Your Reaction?