গৌরীপুরে ঝড়ে মাদ্রাসা ভবন ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর এলাকায় অবস্থিত শিবপুর লিয়াকত উলূম আলীম মাদ্রাসা ভয়াবহ ঝড়ের কবলে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রোববার রাতে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় মাদ্রাসাটির হাফ-বিল্ডিং ভবনের তিনটি শ্রেণিকক্ষের টিনের ছাউনি ও ছাদ উড়ে যায়। এতে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম জানান, ঝড়ের সময় প্রবল বাতাসে ভবনের ওপরের অংশের টিন ও ছাউনি ছিটকে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে তিনটি শ্রেণিকক্ষ সম্পূর্ণরূপে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। তবে ঘটনাটি রাতে ঘটায় কোনো শিক্ষার্থী বা শিক্ষক হতাহত হননি। তিনি বলেন, দ্রুত সংস্কার করা না হলে শতাধিক শিক্ষার্থীর নিয়মিত পাঠদান ব্যাহত হবে। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।স্থানীয় স্বেচ্ছাসেবক দলনেতা মঞ্জুরুল হক মঞ্জু বলেন, মাদ্রাসাটিতে শিক্ষার্থীর সংখ্যা অনেক হলেও আগে থেকেই পর্যাপ্ত শ্রেণিকক্ষের সংকট ছিল। ঝড়ে তিনটি কক্ষের ছাদ উড়ে যাওয়ায় পাঠদান চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। তিনি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার

গৌরীপুরে ঝড়ে মাদ্রাসা ভবন ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর এলাকায় অবস্থিত শিবপুর লিয়াকত উলূম আলীম মাদ্রাসা ভয়াবহ ঝড়ের কবলে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রোববার রাতে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় মাদ্রাসাটির হাফ-বিল্ডিং ভবনের তিনটি শ্রেণিকক্ষের টিনের ছাউনি ও ছাদ উড়ে যায়। এতে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম জানান, ঝড়ের সময় প্রবল বাতাসে ভবনের ওপরের অংশের টিন ও ছাউনি ছিটকে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে তিনটি শ্রেণিকক্ষ সম্পূর্ণরূপে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। তবে ঘটনাটি রাতে ঘটায় কোনো শিক্ষার্থী বা শিক্ষক হতাহত হননি। তিনি বলেন, দ্রুত সংস্কার করা না হলে শতাধিক শিক্ষার্থীর নিয়মিত পাঠদান ব্যাহত হবে। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

স্থানীয় স্বেচ্ছাসেবক দলনেতা মঞ্জুরুল হক মঞ্জু বলেন, মাদ্রাসাটিতে শিক্ষার্থীর সংখ্যা অনেক হলেও আগে থেকেই পর্যাপ্ত শ্রেণিকক্ষের সংকট ছিল। ঝড়ে তিনটি কক্ষের ছাদ উড়ে যাওয়ায় পাঠদান চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। তিনি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের দৃষ্টি আকর্ষণ করেন, যেন ঈদের আগেই জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত ভবনের সংস্কার এবং ভবিষ্যতে নতুন ভবন নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দিন বলেন, "আমাদের মাদ্রাসার নিজস্ব কোনো তহবিল নেই। হঠাৎ এই দুর্যোগে ভবনের বড় ধরনের ক্ষতি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হবে। আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।" তিনি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের কাছে লিখিত আবেদন করেছেন বলেও জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। ক্ষয়ক্ষতির ছবি ও লিখিত আবেদন দিতে বলা হয়েছে। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আকস্মিক এই ঝড়ে মাদ্রাসা ভবনের ক্ষতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত সংস্কার না হলে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow