গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগত নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। মঙ্গলবার (০৭ জুলাই) ন্যাটো সম্মেলনের আগে এক বৈঠকে তিনি বলেন, গ্রিনল্যান্ডের অবস্থান বর্তমানে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার উপস্থিতি বাড়ছে। ট্রাম্পের দাবি, ডেনমার্ক গ্রিনল্যান্ডের উন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগ করছে না। তাই দ্বীপটি ডেনমার্কের পরিবর্তে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত। তবে তিনি স্বীকার করেন, এমন পদক্ষেপ ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর আগেও ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদিও সাম্প্রতিক সময়ে তিনি সামরিক পদক্ষেপের পরিবর্তে দীর্ঘমেয়াদি সমঝোতার মাধ্যমে বিষয়টি এগিয়ে নেওয়ার পক্ষে মত দিয়েছেন। সূত্র : সিএনএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow