গ্রিসের গাভদোস উপকূলে ২৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের অদূরে সাগরে ভাসমান একটি রাবারের নৌকা থেকে ২৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। সোমবার (১৫ জুন) সকালে লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা হওয়া এই নৌকাটিকে উদ্ধার করা হয়। হেলেনিক কোস্টগার্ডের বরাত দিয়ে জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা (ফ্রন্টেক্স) পরিচালিত একটি আকাশপথের ড্রোন প্রথমে সাগরে ভাসমান রাবারের নৌকাটিকে শনাক্ত করে। এরপর দ্রুত সাড়া দিয়ে কাছাকাছি থাকা একটি ডেনিশ পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের সহায়তায় অভিবাসনপ্রত্যাশীদের নিরাপদে উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধারকৃতদের প্রাথমিক আশ্রয় ও প্রক্রিয়াকরণের জন্য ক্রিট দ্বীপের সুদা বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর আফ্রিকার উপকূল থেকে ইউরোপে প্রবেশের জন্য ক্রিট ও গাভদোস দ্বীপের রুটটি মানবপাচারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে লিবিয়া থেকে ছেড়ে আসা ঝুঁকিপূর্ণ কাঠের ও রাবারের নৌকাগুলো নিয়মিত এই দ্বীপগুলোর উপকূলে পৌঁছাচ্ছে, যার ফলে অঞ্চলটিতে অভিবাসনপ্রত্যাশীদের আগমনের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই উদ্ধার অভিযানের মধ্যেই গ্রিসে
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের অদূরে সাগরে ভাসমান একটি রাবারের নৌকা থেকে ২৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।
সোমবার (১৫ জুন) সকালে লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা হওয়া এই নৌকাটিকে উদ্ধার করা হয়।
হেলেনিক কোস্টগার্ডের বরাত দিয়ে জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা (ফ্রন্টেক্স) পরিচালিত একটি আকাশপথের ড্রোন প্রথমে সাগরে ভাসমান রাবারের নৌকাটিকে শনাক্ত করে।
এরপর দ্রুত সাড়া দিয়ে কাছাকাছি থাকা একটি ডেনিশ পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের সহায়তায় অভিবাসনপ্রত্যাশীদের নিরাপদে উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধারকৃতদের প্রাথমিক আশ্রয় ও প্রক্রিয়াকরণের জন্য ক্রিট দ্বীপের সুদা বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে উত্তর আফ্রিকার উপকূল থেকে ইউরোপে প্রবেশের জন্য ক্রিট ও গাভদোস দ্বীপের রুটটি মানবপাচারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
বিশেষ করে লিবিয়া থেকে ছেড়ে আসা ঝুঁকিপূর্ণ কাঠের ও রাবারের নৌকাগুলো নিয়মিত এই দ্বীপগুলোর উপকূলে পৌঁছাচ্ছে, যার ফলে অঞ্চলটিতে অভিবাসনপ্রত্যাশীদের আগমনের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।
এই উদ্ধার অভিযানের মধ্যেই গ্রিসের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের খবর এসেছে। চলতি মাসের শুরুতে গ্রিক পার্লামেন্ট একটি নতুন আইন অনুমোদন করেছে, যার মূল লক্ষ্য হলো-যাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হবে, তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করা।
নতুন এই আইন অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বাইরে তথাকথিত ‘রিটার্ন হাব’-এ এসব ব্যক্তিকে স্থানান্তর করার সুযোগ রাখা হয়েছে। তবে এই প্রক্রিয়া কার্যকর করতে সংশ্লিষ্ট তৃতীয় দেশগুলোর সঙ্গে গ্রিসকে দ্বিপক্ষীয় চুক্তি করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এমআরএম
What's Your Reaction?