গ্রিসে অবতরণের সময় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
গ্রিসের জাকিনথোস বিমানবন্দরে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়েছে দেশটির বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। বৃহস্পতিবার (৯ জুলাই) এ দুর্ঘটনা ঘটেছে বলে গ্রিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এবিসি নিউজ ও ডেইলি মেইল। প্রকাশিত খবরে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়। অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি রানওয়েতে বিধ্বস্ত হয়। তবে, বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং তিনি অক্ষত রয়েছেন। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমানটি রানওয়েতে পড়ে থাকায় জাকিনথোস বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। এর ফলে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কেএম
গ্রিসের জাকিনথোস বিমানবন্দরে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়েছে দেশটির বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। বৃহস্পতিবার (৯ জুলাই) এ দুর্ঘটনা ঘটেছে বলে গ্রিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এবিসি নিউজ ও ডেইলি মেইল।
প্রকাশিত খবরে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়। অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি রানওয়েতে বিধ্বস্ত হয়।
তবে, বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং তিনি অক্ষত রয়েছেন।
দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমানটি রানওয়েতে পড়ে থাকায় জাকিনথোস বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। এর ফলে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কেএম
What's Your Reaction?