গ্রুপ পর্বের সেরা একাদশে মেসিসহ আরো স্থান পেলেন যারা

৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপে এবার মোট ম্যাচের সংখ্যা ১০৪। রোববার সকালে গ্রুপপর্ব শেষ হওয়ার মধ্য দিয়ে ৭২টি ম্যাচ সম্পন্ন হয়েছে। এখন বাকি রয়েছে নকআউট পর্বের ৩২টি ম্যাচ। এরই মধ্যে শুরু হয়ে গেছে নকআউট লড়াই। কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হওয়া এই পর্বের পর্দা নামবে আগামী ১৯ জুলাই ফাইনালের মাধ্যমে। গ্রুপপর্বে খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্ট তাদের সেরা একাদশ প্রকাশ করেছে। এই দলে জায়গা পেয়েছেন বিশ্বের কয়েকজন তারকা ফুটবলার, যার মধ্যে রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হলান্ড। অপটার নির্বাচিত সেরা একাদশে গোলবারের দায়িত্ব পেয়েছেন কেপ ভার্দের ভোজিনিয়া। রক্ষণভাগে আছেন ঘানার মারভিন সেনায়া, কেপ ভার্দের ডিনে বোর্জেস, স্পেনের পাউ কুবারসি এবং জাপানের কেইতো নাকামুরা। মিডফিল্ডে জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়েস্টন ম্যাককেনি ও ইকুয়েডরের পেদ্রো ভিতে। আক্রমণভাগে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। স্ট্রাইকার হিসেবে নির্বাচিত হয়েছেন নরওয়ের আর্লিং হলান্ড এবং ফ্রান্সের কিলিয়ান এ

গ্রুপ পর্বের সেরা একাদশে মেসিসহ আরো স্থান পেলেন যারা

৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপে এবার মোট ম্যাচের সংখ্যা ১০৪। রোববার সকালে গ্রুপপর্ব শেষ হওয়ার মধ্য দিয়ে ৭২টি ম্যাচ সম্পন্ন হয়েছে। এখন বাকি রয়েছে নকআউট পর্বের ৩২টি ম্যাচ।

এরই মধ্যে শুরু হয়ে গেছে নকআউট লড়াই। কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হওয়া এই পর্বের পর্দা নামবে আগামী ১৯ জুলাই ফাইনালের মাধ্যমে।

গ্রুপপর্বে খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্ট তাদের সেরা একাদশ প্রকাশ করেছে। এই দলে জায়গা পেয়েছেন বিশ্বের কয়েকজন তারকা ফুটবলার, যার মধ্যে রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হলান্ড।

অপটার নির্বাচিত সেরা একাদশে গোলবারের দায়িত্ব পেয়েছেন কেপ ভার্দের ভোজিনিয়া। রক্ষণভাগে আছেন ঘানার মারভিন সেনায়া, কেপ ভার্দের ডিনে বোর্জেস, স্পেনের পাউ কুবারসি এবং জাপানের কেইতো নাকামুরা।

মিডফিল্ডে জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়েস্টন ম্যাককেনি ও ইকুয়েডরের পেদ্রো ভিতে।

আক্রমণভাগে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। স্ট্রাইকার হিসেবে নির্বাচিত হয়েছেন নরওয়ের আর্লিং হলান্ড এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

অপটা অ্যানালিস্টের গ্রুপপর্বের সেরা একাদশ (৪-৪-২):
গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)
রক্ষণভাগ: মারভিন সেনায়া (ঘানা), ডিনে বোর্জেস (কেপ ভার্দে), পাউ কুবারসি (স্পেন), কেইতো নাকামুরা (জাপান)
মিডফিল্ড: ওয়েস্টন ম্যাককেনি (যুক্তরাষ্ট্র), পেদ্রো ভিতে (ইকুয়েডর), লিওনেল মেসি (আর্জেন্টিনা), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল)
আক্রমণভাগ: আর্লিং হলান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow