ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে গাবতলী টার্মিনাল পরিদর্শনে র‍্যাব

কদিন পরেই ঈদুল আজহা। পরিবারের সঙ্গে আনন্দ উদযাপন করতে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। ঈদ যাত্রায় ভোগান্তি নিরসন ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন করেছে র‍্যাব। রোববার (২৪ মে) বেলা ১১টার পর রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ মে। এ উপলক্ষে শুরু হয়েছে ঈদ উদযাপনের প্রস্তুতি। আজ অফিস শেষ করে শুরু হবে সরকরি ছুটি। আগামীকাল (২৫ মে) থেকে সাতদিনের সরকারি ছুটি শুরু হলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। র‍্যাব কর্মকর্তারা জানান, ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি, ছিনতাই ও যাত্রী হয়রানি ঠেকাতে বাস টার্মিনালগুলোতে সাদা পোশাকেও সদস্য মোতায়েন রয়েছে। র‍্যাবের পক্ষ থেকে যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানান

ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে গাবতলী টার্মিনাল পরিদর্শনে র‍্যাব

কদিন পরেই ঈদুল আজহা। পরিবারের সঙ্গে আনন্দ উদযাপন করতে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। ঈদ যাত্রায় ভোগান্তি নিরসন ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন করেছে র‍্যাব।

রোববার (২৪ মে) বেলা ১১টার পর রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।

দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ মে। এ উপলক্ষে শুরু হয়েছে ঈদ উদযাপনের প্রস্তুতি। আজ অফিস শেষ করে শুরু হবে সরকরি ছুটি।

আগামীকাল (২৫ মে) থেকে সাতদিনের সরকারি ছুটি শুরু হলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।

র‍্যাব কর্মকর্তারা জানান, ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি, ছিনতাই ও যাত্রী হয়রানি ঠেকাতে বাস টার্মিনালগুলোতে সাদা পোশাকেও সদস্য মোতায়েন রয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়।

কেআর/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow