ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, প্রাণ গেল স্কুলছাত্রীর
নড়াইলের লোহাগড়া উপজেলায় পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে পড়ে শামীমা আক্তার সেতু নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ছোট বোন মিতু।
রোববার (৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমা আক্তার সেতু (১৪) নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আহত মিতু স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় পড়াশোনা করে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নলদী গ্রামের কাঁচামাল দোকানদার হাফিজার মোল্যার দুই মেয়ে সেতু ও মিতু রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো বিছানায় শুয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হাফিজার মোল্যার ঘরের উপর পড়ে যায়।
এ সময় ট্রাকের পাথরগুলো সেতু ও মিতুর গায়ের ওপর পড়ে। স্থানীয়রা পাথর সরিয়ে তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সেতুকে মৃত ঘোষণা করেন।
নলদী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ট্রাক রেখে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে
নড়াইলের লোহাগড়া উপজেলায় পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে পড়ে শামীমা আক্তার সেতু নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ছোট বোন মিতু।
রোববার (৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমা আক্তার সেতু (১৪) নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আহত মিতু স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় পড়াশোনা করে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নলদী গ্রামের কাঁচামাল দোকানদার হাফিজার মোল্যার দুই মেয়ে সেতু ও মিতু রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো বিছানায় শুয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হাফিজার মোল্যার ঘরের উপর পড়ে যায়।
এ সময় ট্রাকের পাথরগুলো সেতু ও মিতুর গায়ের ওপর পড়ে। স্থানীয়রা পাথর সরিয়ে তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সেতুকে মৃত ঘোষণা করেন।
নলদী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ট্রাক রেখে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।