‘ঘরোয়া ইফতার’ নিয়ে পর্দায় হাজির নিরব-বর্ষা-আশরাফুলরা
পবিত্র রমজান উপলক্ষে দর্শকদের জন্য তারকাদের নিয়ে এক ব্যতিক্রমী আয়োজন সাজিয়েছে চ্যানেল ২৪। ‘আকিজ অ্যাসেন্সিয়াল ঘরোয়া ইফতার’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে তারকারা হাজির হচ্ছেন তাদের পছন্দের ইফতার রেসিপি নিয়ে।
ভিন্নধর্মী এই রান্নার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন শোবিজ ও ক্রীড়াঙ্গনের জনপ্রিয় মুখেরা। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়ক নিরব, চিত্রনায়িকা বর্ষা, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, নারী ফুটবলার সানজিদা আক্তার, সংগীতশিল্পী ফাহমিদা নবী, আগুন, প্রতীক নবী, তানজীব সারোয়ার, আতিয়া আনিসা এবং উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য। তারকারা দর্শকদের সঙ্গে শেয়ার করছেন সহজে তৈরি করা যায় এমন সব পুষ্টিগুণসমৃদ্ধ ঘরোয়া ইফতার আইটেম।
অনুষ্ঠানটিতে স্বাস্থ্যসম্মত ইফতার প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করছেন খ্যাতনামা রন্ধনশিল্পী টনি খান, মামুন চৌধুরী এবং আবু সাঈদ। তারা খাবারের পুষ্টিমান ও স্বাস্থ্যবিধির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। আয়োজকরা জানান, নিছক বিনোদন নয়, বরং রমজানে দর্শকদের স্বাস্থ্যসচেতন ইফতার তৈরিতে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।