ঘাট পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী, ঘটনা তদন্তে দুই কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে দুর্ঘটনাকবলিত দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পরিদর্শন করেন তিনি। এসময় প্রতিমন্ত্রী বলেন, ‌‘বাসটি যে ফেরিতে ওঠার কথা ছিল, সেটিতে না উঠে দ্রুতগতিতে পাশে দাঁড়িয়ে থাকা ফেরির ডালায় আঘাত করে এবং ঢালা ভেঙে নদীতে পড়ে যায়। আমরা মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করেছি। এখানে কোনো অব্যবস্থাপনা ছিল কি-না, সেটা জেলা ও পুলিশ প্রশাসনসহ ঘাট সংশ্লিষ্টরা খতিয়ে দেখবে। তবে স্বাভাবিকভাবে আমাদের নজরে এখন পর্যন্ত কিছু পড়েনি।’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আজকের বড় এই দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কারণ উনি সরাসরি বাস থেকে যাত্রীদের নামিয়ে ফেরিতে ওঠার পর আবার বাসে ওঠার নির্দেশনা দিয়েছেন। মানুষকে বাস থেকে নামানো খুব কষ্টকর ব্যাপার। বাসে অনেক বয়স্ক ও অসুস্থ মানুষ, শিশু বাচ্চা থাকে। তারপরও আমরা শতভাগ নিশ্চিত করার চেষ্টা করছি। আজকের ঘটনার ম

ঘাট পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী, ঘটনা তদন্তে দুই কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে দুর্ঘটনাকবলিত দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পরিদর্শন করেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‌‘বাসটি যে ফেরিতে ওঠার কথা ছিল, সেটিতে না উঠে দ্রুতগতিতে পাশে দাঁড়িয়ে থাকা ফেরির ডালায় আঘাত করে এবং ঢালা ভেঙে নদীতে পড়ে যায়। আমরা মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করেছি। এখানে কোনো অব্যবস্থাপনা ছিল কি-না, সেটা জেলা ও পুলিশ প্রশাসনসহ ঘাট সংশ্লিষ্টরা খতিয়ে দেখবে। তবে স্বাভাবিকভাবে আমাদের নজরে এখন পর্যন্ত কিছু পড়েনি।’

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আজকের বড় এই দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কারণ উনি সরাসরি বাস থেকে যাত্রীদের নামিয়ে ফেরিতে ওঠার পর আবার বাসে ওঠার নির্দেশনা দিয়েছেন। মানুষকে বাস থেকে নামানো খুব কষ্টকর ব্যাপার। বাসে অনেক বয়স্ক ও অসুস্থ মানুষ, শিশু বাচ্চা থাকে। তারপরও আমরা শতভাগ নিশ্চিত করার চেষ্টা করছি। আজকের ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে, আমরা বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে ওঠানোর চেষ্টা করেছি, যেটি দেশের ইতিহাসে ছিল না।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটি কীভাবে ঘটেছে, সেটি নিয়ে আমরা কাজ শুরু করেছি। যেজন্য আমরা একটি এবং জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। গাড়ির চালক ও হেলপার সুস্থ হলে জানা যাবে গাড়ির কোনো সমস্যা ছিল কি-না, চালকের কোনো সমস্যা ছিল কি-না বা গাড়ির ফিটনেসের কোনো সমস্যা ছিল কি-না। সে বিষয়গুলো তদন্ত করে দেখা হবে।’

এসময় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, রাজবাড়ী জেলা ও পুলিশ প্রশাসন, নৌপুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার
দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে ফের যাত্রীবাহী বাস পদ্মা নদীতে

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় ‘করবী’ ফেরির র‍্যাম্প ভেঙে নদীতে পড়ে ডুবে যায় বাসটি।

ঘটনার পর জেলা ও পুলিশ প্রশাসন, র‍্যাব, সেনাবাহিনী, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌপুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসটি উদ্ধারে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে বাসটি বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ডুবুরি দলের সহায়তায় পানির নিচ থেকে উদ্ধার করে ওপরে তোলা হয়। পরে প্রমাণ সাপেক্ষে যাত্রীদের মালামাল হস্তান্তর করা হয় এবং দুর্ঘটনাকবলিত বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়। বিকেল সাড়ে ৩টার দিকে ফেরিটি ঘাট থেকে সরিয়ে নিয়ে যানবাহন পারাপার স্বাভাবিক করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, মেহেরপুরের গাংনী থেকে প্রায় ৩৮ জন যাত্রী নিয়ে ঢাকার গাবতলীর উদ্দেশে ছেড়ে আসে ‘এসবি সুপার ডিল্যাক্স’-এর যাত্রীবাহী বাসটি। সকাল সাড়ে ৯টার দিকে ৭ নম্বর ফেরিঘাটে অবস্থানরত ‘করবী’ ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে নামিয়ে ফেরিতে উঠতে যায়। পন্টুনে ওঠার আগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে ফেরিতে উঠে অপর প্রান্তের র‍্যাম্প ভেঙে নদীতে পড়ে যায়। এসময় চালকের সহকারী লাফ দিয়ে নেমে যান। পরে নদী থেকে উদ্ধার করা হয় চালককে। তারা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।

রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজ পারভীন বলেন, ‘সচেতনতার বিকল্প নেই। ফেরিতে ওঠার আগে সব যাত্রী নেমে যাওয়ায় বড় কোনো প্রাণহানি ঘটেনি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে।’

এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে নদীতে পড়ে যায় ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস। ওই মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটেছিল।

রুবেলুর রহমান/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow