ঘুষকাণ্ডে সেই ইউপি চেয়ারম্যানকে শোকজ

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাম পুলিশ সদস্য নিয়োগে ইউনিয়ন চেয়ারম্যানের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।  সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিও গোটা দক্ষিণাঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।  ঘুষকাণ্ডে ভাইরাল হওয়া ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাম হাফেজ আব্দুর রহিম। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম খালি গায়ে বসে লুঙ্গি পরিহিত অবস্থায় ভিডিওর বিপরীতে থাকা এক ব্যক্তির কাছ থেকে টাকার বান্ডিল নিচ্ছেন। এসময় তাকে বলতে শোনা যায়, বোর্ডে থাকমু আমি, ইউএনও আর ওসি। এর বাইরেও তিন চারজন আছে। এছাড়াও ইউএনও অফিসে থাহে (থাকে) ক্লার্ক বশার এবং মামুন হেরে দেওয়া লাগবে, বলতে শোনা যায়। ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য প্রার্থী তালিমের কাছ থেকে নিয়োগের বিষয়ে ঘুষের টাকার বান্ডিল নেওয়া হয়েছিল বলে একটি সূত্রে জানা যায়। এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম কালবেলাকে বলেন, আমাকে ফাঁসাতে টাকাটা একজন গ্রাম পুলিশের চাকরিপ্রত্যাশী রেখে গেছে। আমি টাকাটা স্থানীয় একজনের কাছে জামানত রেখেছিলাম। তার চাকরি না হওয়ায় প

ঘুষকাণ্ডে সেই ইউপি চেয়ারম্যানকে শোকজ

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাম পুলিশ সদস্য নিয়োগে ইউনিয়ন চেয়ারম্যানের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। 

সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিও গোটা দক্ষিণাঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

ঘুষকাণ্ডে ভাইরাল হওয়া ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাম হাফেজ আব্দুর রহিম। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম খালি গায়ে বসে লুঙ্গি পরিহিত অবস্থায় ভিডিওর বিপরীতে থাকা এক ব্যক্তির কাছ থেকে টাকার বান্ডিল নিচ্ছেন।

এসময় তাকে বলতে শোনা যায়, বোর্ডে থাকমু আমি, ইউএনও আর ওসি। এর বাইরেও তিন চারজন আছে। এছাড়াও ইউএনও অফিসে থাহে (থাকে) ক্লার্ক বশার এবং মামুন হেরে দেওয়া লাগবে, বলতে শোনা যায়। ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য প্রার্থী তালিমের কাছ থেকে নিয়োগের বিষয়ে ঘুষের টাকার বান্ডিল নেওয়া হয়েছিল বলে একটি সূত্রে জানা যায়।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম কালবেলাকে বলেন, আমাকে ফাঁসাতে টাকাটা একজন গ্রাম পুলিশের চাকরিপ্রত্যাশী রেখে গেছে। আমি টাকাটা স্থানীয় একজনের কাছে জামানত রেখেছিলাম। তার চাকরি না হওয়ায় পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে টাকা ফেরত দিয়েছি। তবে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, পরীক্ষার দিন তিনি পটুয়াখালীতে মিটিংয়ে ছিলেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘুষ গ্রহণের বিষয়টি অবগত না হওয়ার পাশাপাশি শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইউএনও কাউসার হামিদ। তিনি বলেন, ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের বিষয়ে চেয়ারম্যানকে কারণ দর্শানোর শোকজ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। 


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow