ঘুষ নেওয়ার অভিযোগে দুই এসআই প্রত্যাহার

ঝিনাইদহের শৈলকুপায় আদালতের পরোয়ানাভুক্ত এক আসামির কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন, শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির ও আজগর ফারাজী। বৃহস্পতিবার (২এপ্রিল) রাত ৮টার দিকে এক নোটিশে এ আদেশ জারি করা হয়। আদেশে ওই দুই পুলিশ কর্মকর্তাকে ঝিনাইদহ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ পৌরসভার বাজারপাড়া এলাকা থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে সাদা পোশাকে আটক করেন ওই দুই কর্মকর্তা। পরবর্তীতে তার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের থানা থেকে প্রত্যাহার করে ঝিনাইদহ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শৈলকুপা থানার ওসি (তদন্ত) কর্মকর্তা শাকিল আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।  

ঘুষ নেওয়ার অভিযোগে দুই এসআই প্রত্যাহার

ঝিনাইদহের শৈলকুপায় আদালতের পরোয়ানাভুক্ত এক আসামির কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন, শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির ও আজগর ফারাজী।

বৃহস্পতিবার (২এপ্রিল) রাত ৮টার দিকে এক নোটিশে এ আদেশ জারি করা হয়। আদেশে ওই দুই পুলিশ কর্মকর্তাকে ঝিনাইদহ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ পৌরসভার বাজারপাড়া এলাকা থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে সাদা পোশাকে আটক করেন ওই দুই কর্মকর্তা। পরবর্তীতে তার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের থানা থেকে প্রত্যাহার করে ঝিনাইদহ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি (তদন্ত) কর্মকর্তা শাকিল আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow