ঘোষণা দিয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক, রাখলেন কথা

ফুটবল বিশ্বকাপে ব্রাজিল হাইতের সঙ্গে জিতলে মাথা ন্যাড়া করার ঘোষণা দিয়েছিলেন কাজী রাফি নামে আর্জেন্টিনা ফুটবল দলের এক সমর্থক। শনিবার (২০ জুন) ব্রাজিল হাইতির বিপক্ষে তিন-শূন্য গোলের জয়ের পর কথা রাখলেন তিনি। শুক্রবার (১৯ জুন) ফেসবুক লাইভে দেওয়া ঘোষণা অনুযায়ী মাথা ন্যাড়া করেছেন পটুয়াখালী শহরের বাসিন্দা কাজী রাফি।   জানা গেছে, কাজী রাফি শুক্রবার ফেসবুক লাইভে ঘোষণা দেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জয়লাভ করে তাহলে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যেও আলোচনা শুরু হয়। শনিবার সকালে ৩-০ গোলে জয় পায় ব্রাজিল। এরপর পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় যান। পরে তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে শহরের ঝাউবন এলাকায় আসেন। সেখানে উপস্থিত ব্রাজিল সমর্থকদের মধ্যেই তার মাথা ন্যাড়া করা হয়। এ সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেন। উপস্থিত ব্রাজিল সমর্থক আল আমিন হাওলাদার বলেন, ফেসবুক লাইভে রাফি বলেছিল, ব্রাজিল জিতলে সে মাথা ন্যাড়া করবে। সেই কথা অনুযায়ী ঝাউবন এলাকায়

ঘোষণা দিয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক, রাখলেন কথা

ফুটবল বিশ্বকাপে ব্রাজিল হাইতের সঙ্গে জিতলে মাথা ন্যাড়া করার ঘোষণা দিয়েছিলেন কাজী রাফি নামে আর্জেন্টিনা ফুটবল দলের এক সমর্থক। শনিবার (২০ জুন) ব্রাজিল হাইতির বিপক্ষে তিন-শূন্য গোলের জয়ের পর কথা রাখলেন তিনি।

শুক্রবার (১৯ জুন) ফেসবুক লাইভে দেওয়া ঘোষণা অনুযায়ী মাথা ন্যাড়া করেছেন পটুয়াখালী শহরের বাসিন্দা কাজী রাফি।  

জানা গেছে, কাজী রাফি শুক্রবার ফেসবুক লাইভে ঘোষণা দেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জয়লাভ করে তাহলে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যেও আলোচনা শুরু হয়।

শনিবার সকালে ৩-০ গোলে জয় পায় ব্রাজিল। এরপর পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় যান। পরে তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে শহরের ঝাউবন এলাকায় আসেন। সেখানে উপস্থিত ব্রাজিল সমর্থকদের মধ্যেই তার মাথা ন্যাড়া করা হয়।

এ সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেন।

উপস্থিত ব্রাজিল সমর্থক আল আমিন হাওলাদার বলেন, ফেসবুক লাইভে রাফি বলেছিল, ব্রাজিল জিতলে সে মাথা ন্যাড়া করবে। সেই কথা অনুযায়ী ঝাউবন এলাকায় এসে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। রাফি কথা দিয়ে কথা রেখেছে।

মাথা ন্যাড়া করার পর আর্জেন্টিনা সমর্থক কাজী রাফি বলেন, আমি ফেসবুক লাইভে কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করব। ব্রাজিল জিতেছে, তাই আমি আমার প্রতিশ্রুতি রেখেছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow