চকবাজারে কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) রাতে চকবাজারের কামালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাইফুলকে হাসপাতালে নিয়ে আসা খোকন বলেন, সাইফুল পলিথিন কারখানায় কাজ করতেন। রাতে কারখানায় মেশিনে কাজ করার সময় মেশিন পুরোটাই বিদ্যুতায়িত হয়। পরে মেশিন স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। খোকন জানান, সাইফুলের গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। বাবার নাম সুলতান হাওলাদার। ঢাকায় চকবাজার কামালবাগ এলাকায় থাকতেন। তারা পাঁচ ভাই-বোন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। কাজী আল-আমিন/বিএ
রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুলাই) রাতে চকবাজারের কামালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাইফুলকে হাসপাতালে নিয়ে আসা খোকন বলেন, সাইফুল পলিথিন কারখানায় কাজ করতেন। রাতে কারখানায় মেশিনে কাজ করার সময় মেশিন পুরোটাই বিদ্যুতায়িত হয়। পরে মেশিন স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
খোকন জানান, সাইফুলের গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। বাবার নাম সুলতান হাওলাদার। ঢাকায় চকবাজার কামালবাগ এলাকায় থাকতেন। তারা পাঁচ ভাই-বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/বিএ
What's Your Reaction?