চকরিয়ায় নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরীর

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই কিশোরী প্রাণে বেঁচে ফিরেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। অকালে দুই কিশোরীর মৃত্যুতে নদীতীরবর্তী দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, এলাকায় চলছে কান্নার রোল। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা এলাকার মৌলভীর চর গ্রামসংলগ্ন মাতামুহুরী নদীর বেড়িবাঁধের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই কিশোরী হলো- মৌলভীর চর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে মায়মুনা আক্তার (১৩) এবং আবদুর রহিমের মেয়ে ইফসা মণি (১১)। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সমবয়সী কয়েকজন কিশোরী একসঙ্গে মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। নদীর ঘাট থেকে একটু দূরে এগোতেই হঠাৎ পা ফসকে তারা নদীর গভীরে তলিয়ে যেতে শুরু করে। এ সময় দুই কিশোরী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মায়মুনা ও ইফসা মণি নিখোঁজ হয়ে যায়। চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে গোসল করতে গিয়ে হঠাৎ করে গভীর গর্তে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। আজিজ উল্লাহ নামের এক প্রত্যক্ষদর্শী জান

চকরিয়ায় নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরীর

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই কিশোরী প্রাণে বেঁচে ফিরেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। অকালে দুই কিশোরীর মৃত্যুতে নদীতীরবর্তী দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, এলাকায় চলছে কান্নার রোল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা এলাকার মৌলভীর চর গ্রামসংলগ্ন মাতামুহুরী নদীর বেড়িবাঁধের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কিশোরী হলো- মৌলভীর চর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে মায়মুনা আক্তার (১৩) এবং আবদুর রহিমের মেয়ে ইফসা মণি (১১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সমবয়সী কয়েকজন কিশোরী একসঙ্গে মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। নদীর ঘাট থেকে একটু দূরে এগোতেই হঠাৎ পা ফসকে তারা নদীর গভীরে তলিয়ে যেতে শুরু করে। এ সময় দুই কিশোরী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মায়মুনা ও ইফসা মণি নিখোঁজ হয়ে যায়।

চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে গোসল করতে গিয়ে হঠাৎ করে গভীর গর্তে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

আজিজ উল্লাহ নামের এক প্রত্যক্ষদর্শী জানান, দুই কিশোরী তলিয়ে যাওয়ার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। নদীতে নেমে তিনি বুঝতে পারেন, ওই স্থানে গভীর গর্ত ও চোরাবালির সৃষ্টি হয়েছে। সেখানেই দুই কিশোরী আটকে ছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন, প্রায় এক মাসের বেশি সময় ধরে রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি চক্র চকরিয়া পৌরসভার হালকাকারা মৌলভীর চর এলাকায় শক্তিশালী ড্রেজার বসিয়ে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। ড্রেজার দিয়ে বালু তোলার ফলে নদীর তলদেশে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। সেই গর্তেই চোরাবালির মতো অবস্থা তৈরি হয়ে দুই কিশোরীর মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেন।

এ বিষয়ে চকরিয়া থানার অপারেশন অফিসার ফরিদ উদ্দিন বলেন, মাতামুহুরী নদীতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow