চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৭টার দিকে মহাসড়কের চকরিয়ার খুটাখালী নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান। নিহতরা হলেন- ঈদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮), আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫), চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫) ও ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭)। এসআই শামসুজ্জামান জানান, কক্সবাজারমুখী নোয়াখালী সদর থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৮০৯০) মহাসড়কের খুটাখালী নয়াপাড়া এলাকায় এসে পৌঁছালে ঈদগাঁও থেকে চকরিয়াগামী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে এর চালক-যাত্রী সবাই আহত হন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নেয় স্থানীয়রা। মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে জসিমের মৃত্যু হয়। সদর হাসপাতালে মারা যান শাহেদ, রফিক

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৭টার দিকে মহাসড়কের চকরিয়ার খুটাখালী নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান।

নিহতরা হলেন- ঈদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮), আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫), চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫) ও ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭)।

এসআই শামসুজ্জামান জানান, কক্সবাজারমুখী নোয়াখালী সদর থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৮০৯০) মহাসড়কের খুটাখালী নয়াপাড়া এলাকায় এসে পৌঁছালে ঈদগাঁও থেকে চকরিয়াগামী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে এর চালক-যাত্রী সবাই আহত হন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নেয় স্থানীয়রা। মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে জসিমের মৃত্যু হয়। সদর হাসপাতালে মারা যান শাহেদ, রফিক ও জিয়াবুল।

মালুমঘাট হাইওয়ে থানার এসআই শামসুজ্জামান জানান, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow