চঞ্চল, সাবিলা-মেহজাবীনদের সঙ্গে ঋতুপর্ণা-যীশুরা, চমকটা কী?

এক ফ্রেমে দুই বাংলার তারকারা। বাংলাদেশের চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, মামনুন ইমন; আর পশ্চিমবঙ্গের ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, দর্শনা বণিক, পায়েল মুখার্জিসহ একঝাঁক তারকার উপস্থিতিতে জমে উঠেছে বিশেষ এক আয়োজন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে- কোথায় এবং কেন এই মিলনমেলা? জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স (এনএবিসি)-এর ৪৬তম আসরেই মিলিত হয়েছেন দুই বাংলার তারকারা। চার দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী, নির্মাতা, লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে এবারের সম্মেলনে অংশ নিয়েছেন চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, মামনুন ইমন, লেখক সাদাত হোসেন এবং নির্মাতা রেদওয়ান রনিসহ অনেকে। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে উপস্থিত হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, দর্শনা বণিক, পায়েল মুখার্জি, সৌরভসহ আরও অনেক তারকা। সম্মেলনে অংশ নিয়ে নিজের অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন অভিনেতা মামনুন ইমন। তিনি লেখেন, ‌‘এই বর্ণাঢ্য আয়োজনে আজকের সম্মাননা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অংশ হতে পেরে আনন্দিত

চঞ্চল, সাবিলা-মেহজাবীনদের সঙ্গে ঋতুপর্ণা-যীশুরা, চমকটা কী?

এক ফ্রেমে দুই বাংলার তারকারা। বাংলাদেশের চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, মামনুন ইমন; আর পশ্চিমবঙ্গের ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, দর্শনা বণিক, পায়েল মুখার্জিসহ একঝাঁক তারকার উপস্থিতিতে জমে উঠেছে বিশেষ এক আয়োজন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে- কোথায় এবং কেন এই মিলনমেলা?

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স (এনএবিসি)-এর ৪৬তম আসরেই মিলিত হয়েছেন দুই বাংলার তারকারা। চার দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী, নির্মাতা, লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন।

বাংলাদেশ থেকে এবারের সম্মেলনে অংশ নিয়েছেন চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, মামনুন ইমন, লেখক সাদাত হোসেন এবং নির্মাতা রেদওয়ান রনিসহ অনেকে।

অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে উপস্থিত হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, দর্শনা বণিক, পায়েল মুখার্জি, সৌরভসহ আরও অনেক তারকা।

সম্মেলনে অংশ নিয়ে নিজের অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন অভিনেতা মামনুন ইমন। তিনি লেখেন, ‌‘এই বর্ণাঢ্য আয়োজনে আজকের সম্মাননা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অংশ হতে পেরে আনন্দিত ও গর্বিত।’

প্রতি বছরের মতো এবারও উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজারো বাংলা ভাষাভাষী মানুষ এই সম্মেলনে অংশ নিয়েছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, সম্মাননা প্রদান এবং চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে মুখর ছিল পুরো সম্মেলন।

এবারের এনএবিসির অন্যতম আকর্ষণ ছিল দুই বাংলার চলচ্চিত্র প্রদর্শনী। বাংলাদেশ থেকে প্রদর্শিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’, ‘সাবা’ ও ‘দম’। আর পশ্চিমবঙ্গ থেকে প্রদর্শিত হয়েছে ‘পুতুল নাচের ইতিকথা’, ‘ডিপ ফ্রিজ’ এবং ‘দেবী চৌধুরানী’।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow