চট্টগ্রামের ভূপ্রকৃতি অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য সম্ভাবনাময়

চট্টগ্রামের পাহাড়ি ভূপ্রকৃতি অ্যাডভেঞ্চার (দুঃসাহসিক) ও আউটডোর স্পোর্টসের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, দুঃসাহসিক ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করে এবং ক্রীড়া সংস্কৃতিকে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে সহায়তা করে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বন্দর নগরীতে দেশের প্রথম ‘ম্যাক্সিস বাংলাদেশ ডাউনহিল চ্যালেঞ্জ’ সাইক্লিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্সের স্থায়ী ক্যাম্পাস এলাকার পাহাড়ি পথে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৪০ জন প্রতিযোগী অংশ নেন। মেয়র শাহাদাত হোসেন বলেন, ডাউনহিল সাইক্লিংয়ের মতো প্রতিযোগিতা নগরে নতুন ধরনের ক্রীড়া চর্চার সুযোগ তৈরি করছে। ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক মানের আয়োজন করতে সিটি করপোরেশন সহযোগিতা করবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া সাইক্লিস্টরা উঁচু পাহাড়ি পথ থেকে ঝুঁকিপূর্ণ সরু সড়ক ও সিঁড়ি পেরিয়ে দ্রুতগতিতে নিচে নামেন। দুঃসাহসিক এই ইভেন্ট দেখতে

চট্টগ্রামের ভূপ্রকৃতি অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য সম্ভাবনাময়

চট্টগ্রামের পাহাড়ি ভূপ্রকৃতি অ্যাডভেঞ্চার (দুঃসাহসিক) ও আউটডোর স্পোর্টসের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, দুঃসাহসিক ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করে এবং ক্রীড়া সংস্কৃতিকে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে সহায়তা করে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বন্দর নগরীতে দেশের প্রথম ‘ম্যাক্সিস বাংলাদেশ ডাউনহিল চ্যালেঞ্জ’ সাইক্লিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্সের স্থায়ী ক্যাম্পাস এলাকার পাহাড়ি পথে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৪০ জন প্রতিযোগী অংশ নেন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, ডাউনহিল সাইক্লিংয়ের মতো প্রতিযোগিতা নগরে নতুন ধরনের ক্রীড়া চর্চার সুযোগ তৈরি করছে। ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক মানের আয়োজন করতে সিটি করপোরেশন সহযোগিতা করবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া সাইক্লিস্টরা উঁচু পাহাড়ি পথ থেকে ঝুঁকিপূর্ণ সরু সড়ক ও সিঁড়ি পেরিয়ে দ্রুতগতিতে নিচে নামেন। দুঃসাহসিক এই ইভেন্ট দেখতে উপস্থিত দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুলুর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক হাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন এভারেস্টজয়ী বাবর আলী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আলী আহসান রাজু, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ফেডারেশনের কর্মকর্তারা।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আহমেদ তাহমিদ চৌধুরী, দ্বিতীয় জাহিদ হাসান আশিক, তৃতীয় মো. আল হাফেজ, চতুর্থ মো. হাবিব হোসাইন আরমান এবং আরিয়ান ইসলাম আকাশ পঞ্চম হয়েছেন।

এমআরএএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow