চট্টগ্রামের ৯ থানার ৮১ পয়েন্ট সিসিটিভি নজরদারিতে

চট্টগ্রাম নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাকে সিসিটিভি মনিটরিংয়ের আওতায় আনতে নতুন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রোববার (৮ মার্চ) বিকেল ৩টায় নগরের দামপাড়ায় সিএমপি কন্ট্রোল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন হাসিব আজিজ। উদ্বোধনের সময় তিনি আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করেন। সিএমপি সূত্রে জানা যায়, সমন্বিত মনিটরিং ব্যবস্থার আওতায় নগরের ৯টি থানার ৮১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট ২৬৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, নগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় আসবে, যা অপরাধ দমন ও তদন্ত কার্যক্রমে সহায়ক হবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয়ভাবে বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ পয়েন্ট পর্যবেক্ষণের সুযোগ তৈরি হওয়ায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। উদ্বোধন শেষে সংশ্লি

চট্টগ্রামের ৯ থানার ৮১ পয়েন্ট সিসিটিভি নজরদারিতে

চট্টগ্রাম নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাকে সিসিটিভি মনিটরিংয়ের আওতায় আনতে নতুন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

রোববার (৮ মার্চ) বিকেল ৩টায় নগরের দামপাড়ায় সিএমপি কন্ট্রোল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন হাসিব আজিজ। উদ্বোধনের সময় তিনি আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করেন।

সিএমপি সূত্রে জানা যায়, সমন্বিত মনিটরিং ব্যবস্থার আওতায় নগরের ৯টি থানার ৮১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট ২৬৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, নগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় আসবে, যা অপরাধ দমন ও তদন্ত কার্যক্রমে সহায়ক হবে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয়ভাবে বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ পয়েন্ট পর্যবেক্ষণের সুযোগ তৈরি হওয়ায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

উদ্বোধন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ মনিটরিং কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার নির্দেশনা দেন পুলিশ কমিশনার।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী এবং উপ-পুলিশ কমিশনার (সদর) ফেরদৌস আলী চৌধুরীসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow