চট্টগ্রামে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাটাখালী ব্রিজের পূর্ব পাশে জোয়ার বিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। মরদেহ উদ্ধারের সময় তার পরনে লুঙ্গি ও হাফ শার্ট ছিল। শরীরের বিভিন্ন স্থানে পিটুনির দাগ এবং পুরোনো কাটা জখমের চিহ্ন পাওয়া গেছে। হাটহাজারী মধুনাঘাট তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মাসুক মিয়া বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মধুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এমআরএএইচ/এসএনআর

চট্টগ্রামে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে।

রোববার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাটাখালী ব্রিজের পূর্ব পাশে জোয়ার বিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। মরদেহ উদ্ধারের সময় তার পরনে লুঙ্গি ও হাফ শার্ট ছিল। শরীরের বিভিন্ন স্থানে পিটুনির দাগ এবং পুরোনো কাটা জখমের চিহ্ন পাওয়া গেছে।

হাটহাজারী মধুনাঘাট তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মাসুক মিয়া বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মধুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

এমআরএএইচ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow