চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাঁচলাইশ থানা ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজিম উদ্দিন (৫৫) সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মুন্সী বাড়ির মৃত মনিরুজ্জামানের ছেলে। পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে নাজিম উদ্দিন আত্মগোপনে ছিলেন। এরপর থেকে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে আসছিল। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় নাজিম উদ্দিনের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একাধিক মামলা রয়েছে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাঁচলাইশ থানা ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজিম উদ্দিন (৫৫) সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মুন্সী বাড়ির মৃত মনিরুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে নাজিম উদ্দিন আত্মগোপনে ছিলেন। এরপর থেকে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে আসছিল। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় নাজিম উদ্দিনের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে।’
What's Your Reaction?