চট্টগ্রামে ইটবোঝাই ট্রাক পুকুরে, চালকের সহকারী নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ইটবোঝাই ট্রাক পুকুরে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) মির্জাপুর ইউনিয়নের চারিয়া ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন (২৮) নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা। স্থানীয় লোকজন জানান, সকালে ইটবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এসময় ট্রাকের ওপর থাকা শাহীন পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। হাটহাজারী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান বলেন, প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে ডুবুরি দল শাহীনের মরদেহ উদ্ধার করে। তবে পুকুরে তলিয়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত করছে। এমআরএএইচ/একিউএফ

চট্টগ্রামে ইটবোঝাই ট্রাক পুকুরে, চালকের সহকারী নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ইটবোঝাই ট্রাক পুকুরে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) মির্জাপুর ইউনিয়নের চারিয়া ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন (২৮) নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।

স্থানীয় লোকজন জানান, সকালে ইটবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এসময় ট্রাকের ওপর থাকা শাহীন পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়।

হাটহাজারী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান বলেন, প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে ডুবুরি দল শাহীনের মরদেহ উদ্ধার করে। তবে পুকুরে তলিয়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

এমআরএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow