চট্টগ্রামে কলেজছাত্র সাজিদ হত্যা মামলায় ৪ জন গ্রেফতার

চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনের অষ্টম তলা থেকে ফেলে দিয়ে কলেজছাত্র আশফাক কবির সাজিদকে (১৭) হত্যার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন ভবনটির দারোয়ান এনামুল হক, আইমন, এনায়েত উল্লাহ ও মিসকাতুল কায়েস। এর আগে, ১২ এপ্রিল রাতে নগরের ডিসি রোড এলাকার মৌসুমি আবাসিকের একটি নির্মাণাধীন ভবনের লিফটের খালি জায়গা থেকে সাজিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, পূর্ববিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। নিহত আশফাক কবির সাজিদ নগরের বিএএফ শাহীন কলেজ চট্টগ্রামের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি চকরিয়া উপজেলার আবুল হাশেম খন্দকারের ছেলে। পরিবারটি নগরের বাকলিয়া ডিসি রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, এ ঘটনায় নিহতের বাবা আবুল হাশেম সিকদার বাদী হয়ে গত সোমবার সাতজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ভবনের দারোয়ান এনামুল হকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এমআরএএইচ/কেএএ/

চট্টগ্রামে কলেজছাত্র সাজিদ হত্যা মামলায় ৪ জন গ্রেফতার

চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনের অষ্টম তলা থেকে ফেলে দিয়ে কলেজছাত্র আশফাক কবির সাজিদকে (১৭) হত্যার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ভবনটির দারোয়ান এনামুল হক, আইমন, এনায়েত উল্লাহ ও মিসকাতুল কায়েস।

এর আগে, ১২ এপ্রিল রাতে নগরের ডিসি রোড এলাকার মৌসুমি আবাসিকের একটি নির্মাণাধীন ভবনের লিফটের খালি জায়গা থেকে সাজিদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, পূর্ববিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।

নিহত আশফাক কবির সাজিদ নগরের বিএএফ শাহীন কলেজ চট্টগ্রামের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি চকরিয়া উপজেলার আবুল হাশেম খন্দকারের ছেলে। পরিবারটি নগরের বাকলিয়া ডিসি রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, এ ঘটনায় নিহতের বাবা আবুল হাশেম সিকদার বাদী হয়ে গত সোমবার সাতজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ভবনের দারোয়ান এনামুল হকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এমআরএএইচ/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow