চট্টগ্রামে ক্যাডেট এএসআই নিয়োগে লিখিত পরীক্ষায় সুযোগ পেলেন ৬১৯ জন

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে চট্টগ্রামে তিন দিনব্যাপী প্রাথমিক বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এতে আবেদনকারী এক হাজার ৬৫২ জনের মধ্যে ৬১৯ জন লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। গত শনিবার (২৭ জুন) থেকে চট্টগ্রাম পুলিশ লাইন্সে শুরু হয়ে এ কার্যক্রম সোমবার (২৯ জুন) শেষ হয়। প্রার্থীদের কাগজপত্র যাচাই, শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা পরীক্ষা (পিইটি) নেওয়া হয়। চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ নিয়োগ কার্যক্রমে নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে পুরো প্রক্রিয়া তদারকি করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেন, কোনো ধরনের আর্থিক লেনদেন বা দালাল চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে প্রার্থীদের নিজ যোগ্যতা, মেধা ও সততার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। চট্টগ্রাম জেলা পুলিশ স্বচ্ছ, নিরপেক্ষ, মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়োগ-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরে জানানো হবে। এ জন্য প্রার্থীদের বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বরে পাঠানো

চট্টগ্রামে ক্যাডেট এএসআই নিয়োগে লিখিত পরীক্ষায় সুযোগ পেলেন ৬১৯ জন

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে চট্টগ্রামে তিন দিনব্যাপী প্রাথমিক বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এতে আবেদনকারী এক হাজার ৬৫২ জনের মধ্যে ৬১৯ জন লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন।

গত শনিবার (২৭ জুন) থেকে চট্টগ্রাম পুলিশ লাইন্সে শুরু হয়ে এ কার্যক্রম সোমবার (২৯ জুন) শেষ হয়। প্রার্থীদের কাগজপত্র যাচাই, শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা পরীক্ষা (পিইটি) নেওয়া হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ নিয়োগ কার্যক্রমে নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে পুরো প্রক্রিয়া তদারকি করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

তিনি বলেন, কোনো ধরনের আর্থিক লেনদেন বা দালাল চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে প্রার্থীদের নিজ যোগ্যতা, মেধা ও সততার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। চট্টগ্রাম জেলা পুলিশ স্বচ্ছ, নিরপেক্ষ, মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিয়োগ-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরে জানানো হবে। এ জন্য প্রার্থীদের বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বরে পাঠানো এসএমএস নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ কার্যক্রমে নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ সদরদপ্তরের মনোনীত প্রতিনিধি, চট্টগ্রাম জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow